রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

হঠাৎ কেন কাঁদলেন শ্রেয়া ঘোষাল

news-image

বিনোদন ডেস্ক : বলিউডের ‘মেলোডি কুইন’খ্যাত গায়িকা শ্রেয়া ঘোষাল রিয়েলিটি শো ‘ইন্ডিয়ান আইডল’-এর চলতি মৌসুমের বিচারক প্যানেলে আছেন। এ শোয়ের বিচারকালে প্রতিযোগীর গান শুনে কাঁদলেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে বলা হয়, প্রথমবারের মতো শ্রেয়াল ঘোষালকে মঞ্চে কাঁদতে দেখা গেল। এর আগে ‘ইন্ডিয়ান আইডল’-এর আগের মৌসুমের বিচারক নেহা কাক্করকে বারবার কাঁদতে দেখেছে দর্শক। তবে তার বিরুদ্ধে অযথাই কেঁদে ফেলার অভিযোগ ছিল। তবে শ্রেয়ার কান্না করার পেছনে উপযুক্ত কারণ রয়েছে।

‘ইন্ডিয়ান আইডল’-এর অডিশন রাউন্ডে এমন এক ঘটনা ঘটেছে যাতে আর আবেগ ধরে রাখতে পারেননি পাঁচ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত গায়িকা। অডিশনে এক অন্ধ প্রতিযোগী অসাধারণ গান পরিবেশন করেন। যদিও প্রকাশ্যে তিনি নিজেকে অন্ধ ভাবতেই রাজি নন। আর পাঁচজন স্বাভাবিক মানুষের মতোই তিনি সব কাজ করতে চান। তিনি যখন গান গাওয়া শুরু করেন তখন বিচারকরাসহ শোয়ে উপস্থিত সবাই অবাক হন।। প্রথমে স্কেল সিলেক্ট করতে দেখে শ্রেয়া বেশ মুগ্ধ। প্রকাশ্যে বলতে দেখা গেল, ‘এরকম সবার করা উচিত।’

এরপর গান গাওয়া শুরু করতেই সবাই রীতিমতো স্তম্ভিত। তিনি এত সুন্দর গাইলেন যে শ্রেয়া ঘোষাল কেঁদে ফেললেন। শুধু তাই নয়, শ্রেয়ার সঙ্গে সঙ্গে কাঁদলেন প্রতিযোগিতার আরেক বিচারক সংগীত পরিচালক ও গায়ক বিশাল দাদলানিও কেঁদে ফেললেন। আর শ্রেয়া এতটাই কাঁদছিলেন যে গান শেষ হওয়ার পরও তিনি উঠে দাঁড়াতে পারছিলেন না। ফুঁপিয়ে কেঁদেই যান তিনি।

কিছুক্ষণ পর নিজেকে সামলে নিয়ে সেই প্রতিযোগীকে শ্রেয়া বললেন, ‘আমি এটি আশা করিনি। তুমি আজকে যে তার ছিঁড়ে দিলে না, একজন মিউজিশিয়ান সারাজীবন অনেক কিছু করে। আমাদের সেই ইনোসেন্সটাকে জাগিয়ে দিলে। অনেক ধন্যবাদ!’

কিছু দিন আগেই পঞ্চম বারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন শ্রেয়া ঘোষাল। এবার যুক্ত হলেন সনি টিভির ‘ইন্ডিয়ান আইডল’-এর বিচারকাজে। আগেও এ শোয়ের বিচারক ছিলেন তিনি। জিটিভির ‘সা রে গা মা’ (বর্তমান নাম সা রে গা মা পা) শোয়ের প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েই সংগীতজগতে আনুষ্ঠানিক পথচলা শুরু হয় তার।

এ জাতীয় আরও খবর

মারতে মারতে বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেল বিএসএফ

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় অভিযুক্ত ওসিকে প্রত্যাহার

টানা ২৯ ম্যাচে অপরাজিত মরক্কো, হারাতে পারবে তো ব্রাজিল?

৪০ বছর পর ‘নাম্বার টেন’ ছাড়া মাঠে নামবে ব্রাজিল

নবীনগরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

নবীনগর আলাউদ্দিন খাঁ কলেজে বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

কসবায় হজযাত্রীর লাগেজ হারানো কেন্দ্র করে দুই গ্রামবাসীর মাঝে সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত

বিনিয়োগে আস্থা ফেরেনি, উদ্যোগ থাকলেও সংশয়

স্বর্ণের দাম ভরিতে বেড়েছে ৬,৫৯০ টাকা

ঢাকাসহ ১৫ জেলায় বজ্রবৃষ্টির আভাস

মমেকে হাম উপসর্গে মৃত্যু ৫০

দুধ দিয়ে গোসল করে জামায়াত ত্যাগের ঘোষণা শেখ তারেকের