,

রাশমিকাকে রণবীরের চুম্বন, আলিয়ার আগুন ইমোজি

news-image

বিনোদন ডেস্ক : মেঘের দেশে উড়ে ককপিটে রাশমিকাকে জড়িয়ে চুম্বন করলেন রণবীর কাপুর। আর এতেই তোলপাড় বলিউড। আকাশ পথে প্রেমের আগুন জ্বলে উঠল।

অন্য নায়িকার ঠোঁটে ঠোট রেখে চুমুতে মত্ত স্বামীর সেই দৃশ্য দেখে আলিয়ার প্রতিক্রিয়া কী— সেটা জানতেই উদগ্রীব। তবে এ নায়িকা যে এতে মোটেই বিচলিত নন; কারণ পুরোটাই তো সিনেমার জন্য!

পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙা নির্মাণ করছেন ‘অ্যানিমেল’ সিনেমা। এতে জুটি বেঁধে অভিনয় করছেন রণবীর কাপুর-রাশমিকা মান্দানা। আগামী ১ ডিসেম্বর মুক্তি পাবে সিনেমাটি।

এ সিনেমার মুক্তি উপলক্ষে প্রচার কাজে ব্যস্ত পুরো টিম। ১১ অক্টোবর মুক্তি পেয়েছে সিনেমাটির ‘হুয়া ম্যায়’ গান। এ গানের শুরুতে পরিবারের সদস্যদের সামনে চুমু খান রণবীর-রাশমিকা। তারপর বিমানের ককপিটে গাঢ় চুম্বন করতে দেখা যায় তাদের। এরপর গাড়িতে তাদের একটি চুম্বন দৃশ্য রয়েছে।

রণবীর-রাশমিকার অন্য ভক্তদের মতো গানটি দেখেছেন অভিনেত্রী আলিয়া ভাট। অনস্ক্রিনে স্বামীকে চুম্বন দৃশ্যে দেখে তার প্রতিক্রিয়া কী? এ প্রশ্ন নেটিজেনদের অনেকের। অবশেষে বিষয়টি নিয়ে ইনস্টাগ্রাম স্টোরিতে একটি পোস্ট দিয়েছেন আলিয়া। রণবীর-রাশমিকার চুম্বন দৃশ্যের ছবি দিয়ে এ অভিনেত্রী লিখেছেন, ‘গানটি লুপে শুনছি।’ সঙ্গে জুড়ে দিয়েছেন হার্ট ও আগুনের ইমোজি।

এ গানের কথা লিখেছেন মনোজ মুনতাসির শুক্লা। গানটিতে কণ্ঠ দিয়েছেন রাঘব চৈতন্য ও প্রিতম। প্রকাশের পরই নেটদুনিয়ায় ভাইরাল এই গান। নেটিজেনরা রণবীর-রাশমিকার রসায়নকে ‘আগুন’ বলে অভিহিত করেছেন।

‘অ্যানিমেল’ সিনেমায় প্রথমবার জুটি বেঁধে অভিনয় করছেন রণবীর কাপুর ও রাশমিকা মান্দানা। ‘কবীর সিং’খ্যাত পরিচালক সন্দীব রেড্ডি ভাঙার এ সিনেমা প্রযোজনা করছেন গুলশান কুমার।

এ জাতীয় আরও খবর

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না

আপেল সাইডার ভিনেগার খাওয়ার আগে যা জানা জরুরি

ভেনিস ও টরন্টোর পর এবার লন্ডন উৎসবে বাংলাদেশের এই সিনেমা

শেখ হাসিনাকে প্রত্যর্পণ-জ্বালানি সহায়তা নিয়ে যা বলল ভারত

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে কোনো আপডেট নেই : পররাষ্ট্র প্রতিমন্ত্রী