,

বাংলাদেশকে আইসিসির জরিমানা

news-image

স্পোর্টস ডেস্ক : আফগানিস্তানের বিপক্ষে জয়ের পর ইংল্যান্ডের কাছে হেরেছে বাংলাদেশ দল। ইংলিশদের ৩৬৫ রানের জবাবে ২২৭ রানেই গুটিয়ে যায় টাইগাররা। জয়ের ক্ষত শুকাইতে না শুকাইতে আবারও দুঃসংবাদ পেল সাকিব বাহিনী। ইংল্যান্ডের বিরুদ্ধে মন্থর বোলিংয়ের জন্য বাংলাদেশ দলকে জরিমানা করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

মঙ্গলবার (১০ অক্টোবর) হিমাচল প্রদেশের ধর্মশালায় ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ডের কাছে ১৩৭ রানের বড় ব্যবধানে পরাজিত হয়েছে বাংলাদেশ। হারের পাশাপাশি মন্থর বোলিংয়ের কারণে ম্যাচ ফি’র পাঁচ শতাংশ জরিমানা হয়েছে টাইগারদের।

গতকাল ধর্মশালায় নির্দিষ্ট সময়ের মধ্যে নির্ধারিত ৫০ ওভার বল শেষ করতে পারেননি বাংলাদেশ। ১ ওভার কম বল করে সাকিবের দল। তাই আইসিসির নিয়ম অনুযায়ী, ম্যাচ ফির পাঁচ শতাংশ জরিমানা গুণতে হয়েছে টাইগারদের। ম্যাচ রেফারি জাভাগল শ্রীনাথ আইসিসি কোড অব কন্ডাক্টের ২.২২ ধারা অনুযায়ী জরিমানা করেন।

প্রথমে ব্যাটিং করে ডেভিড মালানের ১৪০ রানের বিধ্বংসী শতকে ৯ উইকেটে ৩৬৪ রান সংগ্রহ করে ইংল্যান্ড। বাংলাদেশের হয়ে শেখ মেহেদী ৪টি উইকেট শিকার করেন। জবাবে ৪৮.২ ওভারে ২২৭ রানে গুটিয়ে যায় সাকিব আল হাসানরা। ওপেনার লিটন দাস ৭৬ ও মুশফিকুর রহিম ৫১ রান করেন। রিসি টোপলি সর্বোচ্চ ৪টি উইকেট শিকার করেন। ফলে ১৩৭ রানে হারে বাংলাদেশ।

এ জাতীয় আরও খবর

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না

আপেল সাইডার ভিনেগার খাওয়ার আগে যা জানা জরুরি

ভেনিস ও টরন্টোর পর এবার লন্ডন উৎসবে বাংলাদেশের এই সিনেমা

শেখ হাসিনাকে প্রত্যর্পণ-জ্বালানি সহায়তা নিয়ে যা বলল ভারত

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে কোনো আপডেট নেই : পররাষ্ট্র প্রতিমন্ত্রী