,

আফগানদের সহজেই হারালো ভারত

news-image

স্পোর্টস ডেস্ক : ২৭৩ রানের মোটামুটি চ্যালেঞ্জিং লক্ষ্য। কিন্তু দিল্লির অরুন জেটলি স্টেডিয়ামে যেখানে রানের বন্যা বয়ে যায়, সেখানে ভারতের সামনে এই ২৭৩ রান যেন একেবারেই মামুলি এক লক্ষ্যে পরিণত হয়েছিলো। রোহিত শর্মা, বিরাট কোহলিরা সেটাই প্রমাণ করলেন।

জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে পুরো ১৫ ওভার হাতে রেখে ৮ উইকেটের ব্যবধানে জয় তুলে নিলো ভারত। ৬৩ বলে সেঞ্চুরি করার পর ৮৪ বলে ১৩১ রান করে আউট হন ভারত অধিনায়ক রোহিত শর্মা। ৫৫ রানে অপরাজিত থাকেন বিরাট কোহলি।

প্রথম ম্যাচে অস্ট্রেলিয়াকে হারানোর পর এ নিয়ে টানা দ্বিতীয় জয় তুলে নিলো স্বাগতিকরা। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় আফগানিস্তান। নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৭২ রান সংগ্রহ করে তারা।

জবাবে জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই তাণ্ডব বইয়ে দিতে থাকেন দুই ভারতীয় ওপেনার রোহিত শর্মা এবং ইশান কিশান। রোহিত ঝোড়ো গতিতে ব্যাট করলেও ইশান কিশান একটু রয়েসয়ে ব্যাট করেন। দু’জন মিলে ১৮.৪ ওভারে উদ্বোধনী জুটিতে তোলেন ১৫৬ রান।

এ সময় রশিদ খানের ঘূর্ণিতে বিভ্রান্ত হয়ে ক্যাচ তুলে দেন ইশান কিশান। ইবরাহিম জাদরানের হাতে ধরা পড়েন তিনি। তার আগে করেন ৪৭ বলে ৪৭ রান। তার আগেই ৬৩ বলে বিশ্বকাপে নিজের সপ্তম সেঞ্চুরি তুলে নেন রোহিত। ৬টি সেঞ্চুরি নিয়ে এমনিতেই সবার শীর্ষে ছিলেন তিনি। এবার যোগ করলেন আরও একটি।

এরপর বিরাট কোহলিকে সঙ্গে নিয়ে গড়েন ৪৯ রানের জুটি। ৮৪ বলে ১৬ বাউন্ডারি এবং ৫ ছক্কায় ১৩১ রান করে আউট হয়ে যান রোহিত শর্মা। ৫৬ বলে ৫৫ রানে অপরাজিত থাকেন বিরাট কোহলি। স্রেয়াশ আয়ার অপরাজিত থাকেন ২৩ বলে ২৩ রানে।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৭২ রান সংগ্রহ করে আফগানিস্তান। অধিনায়ক হাশমতউল্লাহ শহিদি ৮৮ বলে করেন ৮০ রান। ৬২ রান করেন আজমতুউল্লাহ ওমরজাই। এছাড়া ২২ রান করেন ইবরাহিত জাদরান, ২১ রান করেন রহমানুল্লাহ গুরবাজ।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট