,

নিজ হাতে ইলিশ-পোলাও রান্না করলেন প্রধানমন্ত্রী

news-image

অনলাইন ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় গ্রামের বাড়িতে গিয়ে নিজ হাতে ইলিশ-পোলাও রান্না করেছেন। পরে সেই খাবার নিজ হাতে স্বজনদের মাঝে পরিবেশন করেন প্রধানমন্ত্রী।

বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আওয়ামী লীগের অফিসিয়াল পেজ থেকে পোস্ট করা একটি রিল ভিডিওতে বিষয়টি জানা যায়।

আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে ভিডিওটি পোস্ট করে লেখা হয়েছে, ‘টুঙ্গিপাড়ায় গ্রামের বাড়িতে নিজ হাতে ইলিশ-পোলাও রান্না। পরিবারের সবার সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এক ব্যতিক্রমী সন্ধ্যা।’

ভিডিওতে দেখা যায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইলিশ-পোলাও স্বজনদের জন্য পরিবেশন করছেন। গরম ভাপ ওঠা ইলিশের টুকরো যেন ভেঙে না যায় সেজন্য তিনি পরম মমতায় একটি একটি করে প্লেটে তুলে দিচ্ছেন।

এর আগে মঙ্গলবার পদ্মা সেতুতে ট্রেন চলাচল উদ্বোধনের পর ওইদিন বিকেলে টুঙ্গিপাড়ায় নিজ বাড়িতে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় ছোট বোন শেখ রেহানা, তার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিকের সন্তান লীলা, কাইয়ূস ও তাইকাও প্রধানমন্ত্রীর সঙ্গী হন।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট