,

গাজার হাসপাতাল হয়ে উঠছে শরণার্থী শিবির

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলি হামলা থেকে বাঁচতে গাজা উপত্যকার লাখ লাখ মানুষ এখন বাস্তুচ্যুত। রেহাই মিলছে না জাতিসংঘের আশ্রয় কেন্দ্রে গিয়েও। সেখানেও হামলার ঘটনা ঘটেছে। ক্রমেই ভিড় বাড়ছে উপত্যকার হাসপাতালগুলোতে। এখন এই হাসপাতালই হয়ে উঠেছে গাজাবাসীদের অস্থায়ী আশ্রয়শিবির। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

শনিবার সকালে ইসরায়েলি ভূখণ্ডে হামলা চালায় মুক্তিকামী ফিলিস্তিনিদের সশস্ত্র গোষ্ঠী হামাস। হামাসের হামলার জবাবে পাল্টা রকেট ও বোমা হামলা করে ইসরায়েলের বাহিনী। গাজা উপত্যকার নাগরিকরা আতঙ্কে ঘর ছাড়তে শুরু করেন। এরই মধ্যে গাজা উপত্যকায় বিদ্যুৎসহ খাদ্য, পানি ও জ্বালানি সরবরাহও বন্ধ করে দিয়েছে ইসরায়েল। দুই পক্ষের পাল্টাপাল্টি হামলায় প্রাণ হারিয়েছে দুই সহস্রাধিক মানুষ।

ব্রিটিশ-ফিলিস্তিনি চিকিৎসক ঘাসান আবু সিত্তা বলেছেন, তিনি যেই হাসপাতালে কাজ করেন তা এখন শরণার্থী শিবির হয়ে উঠেছে। তিনি বলেন, ‘সবাই ভীত। হাসপাতালকে নিরাপদ ভেবে পরিবারে নিয়ে এখানে চলে এসেছে অসংখ্য মানুষ।’

এই চিকিৎসক বলেন, প্রচুর মানুষ আহত হয়ে হাসপাতালে আসছেন। শিফা হাসপাতালে আর রোগী সংকুলানের জায়গা নেই।আবু সিত্তা বলেন, এখানে ২২০০ শয্যা রয়েছে আর আমাদের আহতের সংখ্যা সাড়ে ৪ হাজার।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, গাজায় একের পর এক বিমান হামলা চালাচ্ছে ইসরায়েল। হামলায় গাজার বেশ কিছু আবাসিক ভবনের গুড়িয়ে গেছে। এছাড়া টেলিফোন কোম্পানির অফিস এবং ইসলামিক ইউনিভার্সিটি অব গাজার ব্যাপক ক্ষতি হয়েছে। সোমবার সারারাত ধরে ফাইটার জেট থেকে ফেলা বোমার বিকট আওয়াজ চরম আতঙ্ক তৈরি করেছে। শিশুরা ভয়ে চিৎকার করছিল, কেউ এক মুহূর্ত ঘুমাতে পারেনি।

হামলার পর ইসরায়েল গাজায় সর্বাত্মক অবরোধ দিয়েছে। সেখানে সব ধরনের সরবরাহ বন্ধ করে দেবার পর গাজার ২২ লাখ মানুষের জন্য খাদ্য, জ্বালানি, বিদ্যুৎ ও পানি দ্রুত ফুরিয়ে আসছে।

গাজায় দুই লাখের বেশি মানুষ যারা বাড়ি ঘর ছেড়েছে, তারা জাতিসংঘ পরিচালিত স্কুলে আশ্রয় নিয়েছে। অনেকে ভয়ে পালিয়েছে আবার অনেকে বাড়িঘর ধ্বংস হয়ে যাবার কারণে আশ্রয় নিয়েছে। অনেক বাসিন্দা ভবনের নিচে বেজমেন্টে আশ্রয় নিয়েছে। তবে বোমা হামলার কারণে ভবন ধসে পড়লে তারা সেখানে আটকে যাবেন। সোমবার রাতে একটি ভবনের বেসমেন্টে ৩০টি পরিবার আটকা পড়েছে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট