,

সেঞ্চুরিতে রো‘হিট’ম্যানের রেকর্ডের পর রেকর্ড

news-image

অনলাইন ডেস্ক : অনন্য রেকর্ড গড়লেন রোহিত শর্মা। আফগানদের বিপক্ষে ৬৩ বলে সেঞ্চুরি করে এককভাবে বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ সেঞ্চুরির মালিক হলেন তিনি। এতোদিন কিংবদন্তি শচিন টেন্ডুলকারের সাথে এ রেকর্ডের অংশী ছিলেন তিনি। এই এক ইনিংসে রেকর্ডের মেলা বসিয়েছেন তিনি।

বিশ্বকাপের মঞ্চে ১৭ ইনিংসে ৯৭৮ রান নিয়ে এবারের আসর শুরু করেছিলেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে মাত্র ২২টি রান করলেই বনে যেতেন বিশ্বকাপে দ্রুততম হাজার রানের মালিক। ওই ম্যাচে তার ব্যাট হাসেনি। আগে ব্যাট করা অজি তারকা ডেভিড ওয়ার্নার নিজের নামে করে নেন রেকর্ড।

তবে পরের ম্যাচেই ওয়ার্নারের রেকর্ডে ভাগ বসালেন হিটম্যান। ওয়ার্নারের মতোই ১৯ ইনিংসে বিশ্বকাপে হাজার রানের মাইলফলক ছুঁয়েছেন তিনি। আর এই রেকর্ড গড়েছেন ক্যারিয়ারের ট্রেডমার্ক ছক্কা হাঁকিয়েই্।

এই দুজনের আগে রেকর্ডটি ছিল দুই কিংবদন্তি শচিন টেন্ডুলকার ও এবি ডি ভিলিয়ার্সের দখলে। তারা দুজনেই ২০ ইনিংসে হাজার রানের মাইলফলক ছুঁয়েছিলেন।

আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি ছক্কা হাঁকানোর রেকর্ডটিও নিজের করে নিয়েছেন রোহিত। ইনিংসের ৮ম ওভার চলাকালীন চার মেরে মাত্র ৩০ বলে নিজের ৫৩তম ফিফটি তুলে নেন তিনি। তার পরের বলেই দূর্দান্ত পুল শটে ছক্কা হাঁকান।

আর এই ছক্কাতেই ক্যারিবীয় কিংবদন্তি ক্রিস গেইলের ৫৫৩ ছক্কার সীমা পেরিয়ে যান রোহিত। বিশ্বকাপ শুরুর আগে ৫৫১ ছক্কা নিয়ে এই রেকর্ডের পাতায় দ্বিতীয় অবস্থানে ছিলেন তিনি।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না

আপেল সাইডার ভিনেগার খাওয়ার আগে যা জানা জরুরি

ভেনিস ও টরন্টোর পর এবার লন্ডন উৎসবে বাংলাদেশের এই সিনেমা

শেখ হাসিনাকে প্রত্যর্পণ-জ্বালানি সহায়তা নিয়ে যা বলল ভারত

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে কোনো আপডেট নেই : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ঢাকা-দিল্লি কূটনৈতিক সম্পর্কে নতুন টানাপোড়েন

ইয়েমেনে হুতিদের বিরুদ্ধে ২৪ ঘণ্টায় ১৩৩ অভিযান