,

গাজায় ইসরায়েলি প্রতিশোধ গণহত্যার সামিল : এরদোয়ান

news-image

অনলাইন ডেস্ক : তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান বলেছেন, ফিলিস্তিনের মুক্তিকামী সংগঠন হামাসের হামলার প্রতিশোধ নিতে ইসরায়েল গাজায় যেভাবে অবরোধ ও বোমা হামলা চালিয়েছে, তা গণহত্যা এবং একটি অসামঞ্জস্যপূর্ণ প্রতিক্রিয়া।

আজ বুধবার (১১ অক্টোবর) আঙ্কারায় পার্লামেন্টে তিনি এ মন্তব্য করেন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স ও কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

ইসরায়েল গাজায় বিদ্যুৎ ও পানি বন্ধ করার পাশাপাশি অবকাঠামো ধ্বংস করছে উল্লেখ করে এরদোয়ান বলেন, যুদ্ধের একটি নৈতিকতা আছে। কিন্তু মানুষকে মৌলিক চাহিদা মেটাতে বাধা দেওয়া, বেসামরিক লোকজনের বাসস্থানে বোমা হামলা চালানো বা লজ্জাজনক পদ্ধতি ব্যবহার করে সংঘাত পরিচালনা করা যুদ্ধ নয়। এটি একটি গণহত্যা।

ইসরায়েলকে প্রকাশ্যে দোষারোপ না করলেও অতীতে ফিলিস্তিনিদের সমর্থন দিয়েছে তুরস্ক। দেশটি হামাসকে পশ্চিমাদের মত সন্ত্রাসী সংগঠন মনে করে না। তারা বলছে, সংঘাতের একমাত্র কারণ ফিলিস্তিনিদের বিরুদ্ধে বছরের পর বছর ধরে চলমান অবিচার এবং শান্তির একমাত্র পথ সার্বভৌম ফিলিস্তিনি রাষ্ট্র গঠন।

এরদোয়ান গাজায় ইসরায়েলের অসামঞ্জস্যপূর্ণ আক্রমণ ‘নৈতিকতা বর্জিত’ বলে সমালোচনা করেন এবং বিশ্বকে ‘অন্ধভাবে’ এক পক্ষ না নেওয়ার আহ্বান জানিয়েছেন।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট