,

বড় ব্যবধানেই হারল বাংলাদেশ

news-image

স্পোর্টস ডেস্ক : ব্যাটিংয়ে পাল্টা দিয়ে ইংল্যান্ডকে হারানো খুবই কঠিন। বাংলাদেশ তাই বোলিংয়ের পথ বেছে নিয়েছিল। কিন্তু ফাঁদে পড়েনি বিশ্ব চ্যাম্পিয়নরা। বরং তাদের টপ অর্ডারের দুর্দান্ত ব্যাটিংয়ে রান চাপায় পড়ে হাথুরুর শিষ্যরা। এরপর ২২৭ রানে অলআউট হয়ে ১৩৭ রানের বিশাল ব্যবধানে হেরেছে বাংলাদেশ।

ধর্মশালায় জয়ে আসর শুরু করা বাংলাদেশ দ্বিতীয় ম্যাচে একাদশে বাড়তি স্পিনার যুক্ত করে। রাতের বৃষ্টির কথা মাথায় রেখেই হয়তো ইংলিশদের শুরুতে ব্যাট করতে পাঠান অধিনায়ক সাকিব। শুরুতে মুস্তাফিজ-শরিফুলরা বেশ কিছু ভালো ডেলিভারি দিলেও ভাঙতে পারেননি জনি বেয়ারস্টো ও ডেভিড মালানের জুটি।

শুরুতে ১১৫ রানের জুটি পাওয়া ইংল্যান্ড শেষ পর্যন্ত ৯ উইকেট হারিয়ে তোলে ৩৬৪ রান। দলটির ওপেনার ডেভিড মালান ১০৭ বলে ১৪০ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। তার ব্যাট থেকে ১৬টি চারের সঙ্গে পাঁচটি ছক্কার শট আসে। তার সঙ্গে জুটি গড়া জনি বেয়ারস্টো খেলেন ৫২ রানের ইনিংস।

তিনে নামা জো রুটের ব্যাট থেকে ৬৮ বলে ৮২ রানের ইনিংস আসে। তিনি আটটি চার ও একটি ছক্কা তোলেন এই ডানহাতি ব্যাটার। এরপর জস বাটলার ও হ্যারি ব্রুক ২০ করে রান যোগ করে সাজঘরে ফিরে যান। ইংল্যান্ড ৪২তম ওভারে ৪ উইকেট হারিয়ে ৩০৭ রান তেলে। ওই হিসেবে শেষ ১০ ওভারে কম রান দিয়েছে বাংলাদেশ।

জবাব দিতে নেমে ৪৯ রানে ৪ উইকেট হারায় বাংলাদেশ। একে একে সাজঘরে ফিরে যান ওপেনার তানজিদ তামিম (১), তিনে নামা নাজমুল শান্ত (০), চারে নামা সাকিব আল হাসান (১) ও পাঁচে নামা মেহেদী মিরাজ (৮)। ওই ধাক্কা সামলে ওঠার আগেই ফিফটি করে ফিরে যান লিটন দাস। তিনি ৬৬ বলে সাতটি চার ও দুই ছক্কায় ৭৬ রান করেন।

পরে মুশফিকুর রহিম ৫১ রানের ইনিংস খেলে সাজঘরে ফেরেন। এছাড়া তাওহীদ হৃদয়ের ব্যাট থেকে আসে ৩৯ রানের ইনিংস। শেষ দিকে শেখ মাহেদী (১৪), তাসকিন (১৫) ও শরিফুল (১২) চেষ্টা করেও হারের ব্যবধান ছোট করতে পারেননি। বাংলাদেশের হয়ে শরিফুল ৭৫ রানে ৩টি ও শেখ মাহেদী ৭১ রান দিয়ে নিয়েছেন ৪ উইকেট। চার উইকেট নিয়ে বাংলাদেশকে ধসিয়ে দিয়েছেন বাঁ-হাতি পেসার রিচ টপলে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট