রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

লেবাননে ইসরায়েলি ডেপুটি কমান্ডার ও হিজবুল্লাহর ৪ যোদ্ধা নিহত

news-image

অনলাইন ডেস্ক : লেবানন সীমান্তের কাছে সংঘর্ষে ইসরায়েলের ডেপুটি কমান্ডার নিহত হয়েছে বলে জানিয়েছে ইসরায়েল। মঙ্গলবার আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, লেফটেন্যান্ট কর্নেল আলিম আবদুল্লাহ নামে ওই সেনা কর্মকর্তার পরিচয় শনাক্ত করা হয়েছে। এছাড়া লেবানন থেকে লড়াইরত চার হিজবুল্লাহ যোদ্ধা নিহত হয়েছেন বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক বার্তায় ইসরায়েলি পক্ষ জানায়, ৩০০তম ব্রিগেডের ডেপুটি কমান্ডার এলটিসি আলিম আবদুল্লাহ নিহত হয়েছেন।

এদিকে বার্তা সংস্থা এপি জানিয়েছে, ইসরায়েলি বিমান হামলায় গাজায় দুই ফিলিস্তিনি সাংবাদিক নিহত হয়েছেন।

ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত আজ চতুর্থ দিনে গড়াল। গত শনিবার বিমান ও স্থলপথে ইসরায়েলের ওপর হামলা চালায় ফিলিস্তিনি গোষ্ঠী হামাস। এরপর থেকে লড়াই চলছেই। হামাসের অতর্কিত হামলায় হতচকিত ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে। লড়াইয়ে এখন পর্যন্ত ৮০০ ইসরায়েলি এবং ৬৫০ জন গাজার অধিবাসীর মৃত্যু হয়েছে।

এদিকে ইসরায়েল লক্ষ্য করে এখনও লাগাতার রকেট ছুঁড়ছে হামাস। অন্যদিকে ইসরায়েল গাজা স্ট্রিপ লক্ষ্য করে শেলিং করছে। সময় সময় বিমানহামলাও চালানো হচ্ছে। এই পরিস্থিতির মধ্যেই ইসরায়েলের অন্য সীমান্তে রকেট হামলা চালিয়েছে লেবাননের হিজবুল্লাহ।

অন্যদিকে পণবন্দিদের হত্যার হুমকি দিয়েছে হামাস। ইসরায়েল জানিয়েছে, হামাসের হাতে অন্তত ১০০ পণবন্দি রয়েছে। এর মধ্যে মার্কিন নাগরিকও রয়েছেন।

এ জাতীয় আরও খবর

মারতে মারতে বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেল বিএসএফ

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় অভিযুক্ত ওসিকে প্রত্যাহার

টানা ২৯ ম্যাচে অপরাজিত মরক্কো, হারাতে পারবে তো ব্রাজিল?

৪০ বছর পর ‘নাম্বার টেন’ ছাড়া মাঠে নামবে ব্রাজিল

নবীনগরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

নবীনগর আলাউদ্দিন খাঁ কলেজে বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

কসবায় হজযাত্রীর লাগেজ হারানো কেন্দ্র করে দুই গ্রামবাসীর মাঝে সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত

বিনিয়োগে আস্থা ফেরেনি, উদ্যোগ থাকলেও সংশয়

স্বর্ণের দাম ভরিতে বেড়েছে ৬,৫৯০ টাকা

ঢাকাসহ ১৫ জেলায় বজ্রবৃষ্টির আভাস

মমেকে হাম উপসর্গে মৃত্যু ৫০

দুধ দিয়ে গোসল করে জামায়াত ত্যাগের ঘোষণা শেখ তারেকের