,

ইসরায়েল থেকে ফিরে কেঁদে ফেললেন নুসরাত

news-image

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী নুসরাত ভারুচা অবশেষে ইসরায়েল থেকে ভারতে ফিরলেন। গতকাল রবিবার বিকেল ৩টার দিকে মুম্বাই বিমানবন্দর থেকে বের হন এই অভিনেত্রী।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকার এক খবরে জানা যায়, ওই মুহূর্তের একটি ভিডিও প্রকাশ হয়েছে। ভিডিওতে দেখা যায়, বিমানবন্দর থেকে বের হচ্ছেন নুসরাত ভারুচা। তার চোখ-মুখে ভয় আর আতঙ্কের ছাপ।

নুসরাতকে দেখে এগিয়ে যান সংবাদকর্মীরা। কিন্তু ওই সময় তেমন কোনো কথা বলেননি। নিজের গাড়িতে ওঠার আগে অভিনেত্রী কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমাকে কিছুটা সময় দিন। তারপরই নিজের গাড়িতে উঠে দ্রুত বিমানবন্দর ত্যাগ করেন তিনি।

জানা যায়, হাইফা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যোগ দিতে গত ৭ অক্টোবর ইসরায়েলে যান অভিনেত্রী নুসরাত ভারুচা। গতকাল সকালে ফিলিস্তিনি গোষ্ঠী হামাস ইসরায়েলে ব্যাপক রকেট হামলা চালায়। ইসরায়েল পাল্টা হামলা চালানো শুরু করে ফিলিস্তিনের গাজায়। এ পরিস্থিতিতে ইসরায়েলে আটকা পড়েন নুসরাত ভারুচা।

এর আগে নুসরাত ভারুচার টিমের এক সদস্য বলেন, গত শনিবার দুপুর সাড়ে ১২টায় তার (নুসরাত ভারুচার) সঙ্গে ফোনে যোগাযোগ করতে সক্ষম হয়েছিলাম। ওই সময়ে তিনি জানান, একটি ভবনের বেজমেন্টে তিনি নিরাপদে রয়েছেন। তারপর আর তার সঙ্গে যোগাযোগ করতে পারিনি।

উল্লেখ্য, প্রায় দুই দশক ধরে চলচ্চিত্রে অভিনয় করছেন নুসরাত। ‘সনু কে টিটু কি সুইটি’ হিট হওয়ার পর থেকেই ব্যবসাসফল ও প্রশংসিত সিনেমায় দেখা গেছে অভিনেত্রীকে। গত কয়েক বছরে নুসরাত অভিনীত উল্লেখযোগ্য সিনেমার মধ্যে আছে ‘ড্রিম গার্ল’, ‘আজিব দসতানস’, ‘ছোরি’ ইত্যাদি।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট