রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

৮ বছরের অপেক্ষা ঘুচাল আর্সেনালের

news-image

স্পোর্টস ডেস্ক : ইংলিশ প্রিমিয়ার লিগের গত আসরে শিরোপার লড়াইয়ে এগিয়ে ছিল আর্সেনাল। কিন্তু শেষ অর্ধে ছন্দ হারিয়ে রানার্সআপ হয় তারা, সেই সুযোগে ম্যানসিটি ধারাবাহিক সাফল্য দেখিয়ে হ্যাটট্রিক শিরোপা জেতে। এবার প্রিমিয়ার লিগে প্রথম দেখায় সেই দুঃখ কিছুটা হলেও মোচন করল আর্সেনাল।

রোববার এমিরেটস স্টেডিয়ামে ১-০ গোলে ম্যানসিটিকে হারিয়েছে আর্সেনাল। গ্যাব্রিয়েল মার্টিনেল্লির ৮৬তম মিনিটের গোল গড়ে দিয়েছে পার্থক্য। আট বছর পর প্রিমিয়ার লিগে সিটিজেনদের হারানোর স্বাদ পেলো গানাররা। আগেরবার তাদের বিপক্ষে সবশেষ লিগ ম্যাচ জিতেছিল ২০১৫ সালে। প্রিমিয়ার লিগে ম্যানসিটির কাছে টানা ১২ ম্যাচ হারের বৃত্ত থেকে বেরিয়ে এল আর্সেনাল।

এই জয়ে চ্যাম্পিয়নদের টপকে টেবিলের দ্বিতীয় স্থানে উঠে গেল আর্সেনাল। শীর্ষে থাকা টটেনহ্যামের সমান ২০ পয়েন্ট তাদের। সমান ৮ ম্যাচ খেলে ২ পয়েন্ট পেছনে থেকে তিনে ম্যানসিটি (১৮)।

প্রথমার্ধে সুযোগ তৈরির বিবেচনায় এগিয়ে ছিল ম্যানসিটি। আর্সেনালের ডেকলান রাইস গোললাইন থেকে তাদের একটি প্রচেষ্টা ফিরিয়ে দেন। অন্যদিকে স্বাগতিকরা প্রথম ৪৫ মিনিটে লক্ষ্যে কোনো শটই রাখতে পারেনি।

বিরতির পর বদলে যায় আর্সেনাল। যদিও আক্রমণে তেমন ধার ছিল না। অন্যদিকে প্রিমিয়ার লিগের শীর্ষ গোলদাতা আর্লিং হাল্যান্ড পুরোটা সময় ছিলেন নিষ্প্রভ।

তাতে করে ম্যাচ ড্রর দিকে এগোতে থাকে। তবে সেটা আর হয়নি, তিন পয়েন্ট আদায় করে নেয় আর্সেনাল। খেলা শেষ হওয়ার চার মিনিট আগে মার্টিনেল্লির শট সিটি ডিফেন্ডার নাথান আকের গায়ে লেগে কিপার এডারসনকে পরাস্ত করে জাল কাঁপায়।

এ জাতীয় আরও খবর

মারতে মারতে বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেল বিএসএফ

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় অভিযুক্ত ওসিকে প্রত্যাহার

টানা ২৯ ম্যাচে অপরাজিত মরক্কো, হারাতে পারবে তো ব্রাজিল?

৪০ বছর পর ‘নাম্বার টেন’ ছাড়া মাঠে নামবে ব্রাজিল

নবীনগরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

নবীনগর আলাউদ্দিন খাঁ কলেজে বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

কসবায় হজযাত্রীর লাগেজ হারানো কেন্দ্র করে দুই গ্রামবাসীর মাঝে সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত

বিনিয়োগে আস্থা ফেরেনি, উদ্যোগ থাকলেও সংশয়

স্বর্ণের দাম ভরিতে বেড়েছে ৬,৫৯০ টাকা

ঢাকাসহ ১৫ জেলায় বজ্রবৃষ্টির আভাস

মমেকে হাম উপসর্গে মৃত্যু ৫০

দুধ দিয়ে গোসল করে জামায়াত ত্যাগের ঘোষণা শেখ তারেকের