,

ইসরাইলকে সহযোগিতায় সামরিক জাহাজ ও যুদ্ধবিমান পাঠাল যুক্তরাষ্ট্র

news-image

অনলাইন ডেস্ক : ইসরাইলকে সহযোগিতায় সামরিক জাহাজ ও যুদ্ধবিমান পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন বলেন, ওয়াশিংটন বিশ্বাস করে, হামাসের সর্বশেষ হামলা সৌদি আরব ও ইসরাইলের সম্পর্কের মধ্যে চিড় ধরাতে পারে। খবর আল-আরাবিয়া।

এক দশকের মধ্যে শনিবার ইসরাইলের ভূখণ্ডে স্মরণকালের ভয়াবহ হামলা চালিয়েছে ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস। এরই পরিপ্রেক্ষিতে রোববার গাজায় বিমান হামলা চালিয়েছে ইসরাইল। এ ঘটনার মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধ শুরু হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, হামলায় যুক্তরাষ্ট্রের তিনজন নাগরিক নিহত হয়েছেন।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিঙ্কেন সিএনএনকে জানিয়েছেন, কতজন আমেরিকানকে হত্যা ও অপহরণ করা হয়েছে তা লিপিবদ্ধ করছে ওয়াশিংটন। এ সম্পর্কে আমরা বিস্তারিত তথ্য যাচাই-বাছাইয়ের চেষ্টা করছি।

তিনি বলেন, আমাদের কাছে যে তথ্য এসেছে, তাতে বলা হয়েছে— কয়েকজন আমেরিকান হত্যাকাণ্ডের শিকার হয়েছে। তবে আমরা এ তথ্য যাচাই করছি।

তিনি আরও বলেন, ইসরাইলকে সহযোগিতা করার জন্য যুদ্ধাস্ত্র প্রদান করা হবে। এ ছাড়া রোববার থেকে নিরাপত্তা সহযোগিতা দেওয়া হবে। পেন্টাগন ওই অঞ্চলে যুদ্ধ বিমান পাঠাবে।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন রোববার ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ফোনে কথা বলেন। এ সময় বাইডেন ইসরাইলকে সর্বাত্মক সহযোগিতা করার কথা জানান।

এদিকে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসও ইসরাইলের প্রেসিডেন্ট ইসহাক হারজগের সঙ্গে কথা বলেছেন।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট