,

আকস্মিক হামলায় হতভম্ব ইসরায়েল, নিহত ছাড়াল ৯০০

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের হাজার হাজার আকস্মিক রকেট হামলায় হতভম্ভ ইসরায়েল। দেশটিতে নিহতের সংখ্যা ৫০০ ছাড়িয়েছে। স্থানীয় মিডিয়ার বরাত দিয়ে আজ রবিবার বিবিসি তাদের লাইভ প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

গতকাল শনিবার ভোরে গাজা থেকে ইসরায়েল অভিমুখে পাঁচ হাজার রকেট ছোড়ার দাবি করেছে হামাস। রবিবার সকাল পর্যন্ত হামাস ইসরায়েলের জেরুজালেম এবং তেল আবিব পর্যন্ত একের পর এক রকেট নিক্ষেপ করে। সেইসঙ্গে ফিলিস্তিনি ওই যোদ্ধারা সমুদ্র, স্থল এবং আকাশপথে দক্ষিণ ইসরায়েলে প্রবেশ করে।

বিবিসি বলছে, হামাস যোদ্ধারা ঘণ্টার পর ঘণ্টা ইসরায়েলি শহর ও সেনা ঘাঁটিগুলো ঘেরাও করে আক্রমণ করে এবং বহু মানুষকে হত্যা করে। এছাড়া তারা অজ্ঞাত সংখ্যক ইসরায়েলি বেসামরিক নাগরিক ও সৈন্যদের গাজায় জিম্মি করে রাখার জন্য আটক করে নিয়ে যায়।

হামাস চ্যানেলে শেয়ার করা ফুটেজে দেখা গেছে, সশস্ত্র যোদ্ধারা ইসরায়েলি সেনাবাহিনীর ঘাঁটি এবং একটি সাঁজোয়া যানে থাকা সৈন্যদের বন্দী করছে এবং হত্যা করছে।

হামাসের হামলার জবাবে পাল্টা আক্রমণ চালিয়েছে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলের ডিফেন্স ফোর্স (আইডিএফ) বলছে, গাজা ও দক্ষিণ ইসরায়েলে হামলায় ৪০০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, এখনো তাদের ভূখণ্ডের সাতটি জায়গায় হামাসের সঙ্গে লড়াই চলছে। দেশটির সামরিক বাহিনীর একজন মুখপাত্র বলেছেন, ইসরায়েল এখনো যুদ্ধের মধ্যে।

ইরান জানিয়েছে, তারা ইসরায়েলে হামলায় হামাসকে সমর্থন জানিয়েছে। অন্যদিকে ইসরায়েলের পক্ষ নিয়েছে যুক্তরাষ্ট্র। চীন দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট