,

অস্ট্রেলিয়াকে ১৯৯ রানে আটকে দিল ভারত

news-image

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপে প্রথম ম্যাচেই ব্যাটিং বিপর্যয়ে অস্ট্রেলিয়া। চেন্নাইতে ভারতের বোলিং তোপে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নদের সংগ্রহ মাত্র ১৯৯ রান। রবীন্দ্র জাদেজা তিনটি এবং জাসপ্রিত বুমরাহ ও কুলদিভ যাদব নিয়েছে দুইটি করে উইকেট। এছাড়া একটি করে উইকেট পেয়েছেন মোহাম্মদ সিরাজ, রবিচন্দ্রন অশ্বিন ও হার্দিক পাণ্ডে।

টস জিতে ব্যাটিং করতে নেমে শুরুটা ভালো হয়নি অজিদের। জাসপ্রিত বুমরাহ ও মোহাম্মদ সিরাজের নিয়ন্ত্রিত বোলিংয়ে চাপে থাকেন ডেভিড ওয়ার্নার ও মিচেল মার্শ। মার্শকে তৃতীয় ওভারেই তুলেন নেন বুমরাহ। স্টিভেন স্মিথ নেমে সেই চাপ কিছুটা আলগা করার চেষ্টা করেন।

দলীয় ৭৪ রানের মাথায় ৪১ করে ফিরে যান ওয়ার্নার। এরপর বেশিক্ষণ টিকতে পারেননি স্মিথও। ৪৬ করা এই ব্যাটারকে বোল্ড করে ফেরান জাদেজা।
এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে অস্ট্রেলিয়া।

মার্নাস লাবুশেন ২৭, গ্লেন ম্যাক্সওয়েল ফেরেন ১৫ রান করে। শেষ দিকে মিচেল স্টার্কের ২৮ রানে ভর করে দুইশ’র কাছাকাছি পৌঁছায় অস্ট্রেলিয়া। তিন বল বাকি থাকতেই ১৯৯ রানে অলআউট হয় অজিরা।

এ জাতীয় আরও খবর

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না

আপেল সাইডার ভিনেগার খাওয়ার আগে যা জানা জরুরি

ভেনিস ও টরন্টোর পর এবার লন্ডন উৎসবে বাংলাদেশের এই সিনেমা

শেখ হাসিনাকে প্রত্যর্পণ-জ্বালানি সহায়তা নিয়ে যা বলল ভারত

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে কোনো আপডেট নেই : পররাষ্ট্র প্রতিমন্ত্রী