,

টস হেরে ফিল্ডিংয়ে ভারত

news-image

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের এবারের আসরের পর্দা উঠেছে ৫ অক্টোবর। তবে প্রথমবারের মতো আজ মাঠে নামছে ভারত। চেন্নাইয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে টস হেরে শুরুতে ফিল্ডিং করবে রোহিত শর্মার দল।

ঘরের মাঠের এই বিশ্বকাপ মিশনে নিজেদের প্রথম ম্যাচে ভারতীয় শিবিরে বড় ধাক্কা-শুবমান গিলকে না পাওয়া। ডেঙ্গু আক্রান্ত হওয়ায় এই ওপেনারকে প্রথম ম্যাচে পাচ্ছে না। তবে দ্বিতীয় ম্যাচে একাদশে ফিরতে পারেন এই তরুণ।

গিল ছাড়া বাকি সবজায়গায় নিজেদের সেরা ক্রিকেটারদেরই পেয়েছে স্বাগতিকরা। গিল না থাকায় ওপেনিংয়ে রোহিত শর্মার সঙ্গী হবেন ইশান কিষাণ। তিনে বিরাট কোহলি। মিডল অর্ডারে থাকবেন শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল ও হার্দিক পান্ডিয়া।

উইকেটে স্পিনাররা কিছুটা বাড়তি সুবিধা পাওয়ায় একাদশে দুই বিশেষজ্ঞ স্পিনার-রবিচন্দ্রন অশ্বিন ও কুলদ্বীপ যাদব। তাদের সঙ্গে আছেন রবীন্দ্র জাদেজাও। আর পেস বিভাগে জাসপ্রিত বুমরাহর সঙ্গী মোহাম্মদ সিরাজ।

ভারত একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), ইশান কিষাণ, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, কুলদ্বীপ যাদব, জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ সিরাজ।

অস্ট্রেলিয়া একাদশ: ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, স্টিভ স্মিথ, মার্নাশ ল্যাবুশেন, গ্লেন ম্যাক্সওয়েল, অ্যালেক্স ক্যারি (উইকেটরক্ষক), ক্যামেরুন গ্রিন, প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা, জশ হ্যাজলউড।

এ জাতীয় আরও খবর

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না

আপেল সাইডার ভিনেগার খাওয়ার আগে যা জানা জরুরি

ভেনিস ও টরন্টোর পর এবার লন্ডন উৎসবে বাংলাদেশের এই সিনেমা

শেখ হাসিনাকে প্রত্যর্পণ-জ্বালানি সহায়তা নিয়ে যা বলল ভারত