,

কবি আসাদ চৌধুরী আর নেই

news-image

বাংলা সাহিত্যের জনপ্রিয় কবি আসাদ চৌধুরী মারা গেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। তিনি দীর্ঘদিন ধরে ব্লাড ক্যানসারে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

কবি পরিবার সূত্রে তাঁর মারা যাওয়ার তথ্য নিশ্চিত হওয়া গেছে। জানা গেছে, কানাডার একটি হাসপাতালে আজ বৃহস্পতিবার ভোরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

কবি ও সাহিত্যিক আসাদ চৌধুরী ১৯৪৩ সালের ১১ ফেব্রুয়ারি বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার উলানিয়ায় জন্মগ্রহণ করেন। তাঁর বাবার নাম মোহাম্মদ আরিফ চৌধুরী এবং মায়ের নাম সৈয়দা মাহমুদা বেগম।

আসাদ চৌধুরী ১৯৫৭ সালে প্রবেশিকা এবং ১৯৬০ সালে উচ্চমাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হন বরিশালের ব্রজমোহন কলেজ থেকে। পরে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা ভাষা ও সাহিত্য বিভাগ থেকে ১৯৬৩ সালে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।

মনোগ্রাহী টেলিভিশন উপস্থাপনা ও চমৎকার আবৃত্তির জন্যও সমান জনপ্রিয় ছিলেন কবি আসাদ চৌধুরী। সাহিত্যের বিভিন্ন শাখায় তাঁর পদচারণা রয়েছে। কবিতা ছাড়াও তিনি বেশ কিছু শিশুতোষ গ্রন্থ, ছড়া, জীবনী, অনুবাদ সাহিত্য রচনা করেছেন। তিনি ১৯৮৭ সালে বাংলা একাডেমি পুরস্কার ও ২০১৩ সালে একুশে পদক লাভ করেন।

আসাদ চৌধুরীর দুই ছেলে ও এক মেয়ে।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না

আপেল সাইডার ভিনেগার খাওয়ার আগে যা জানা জরুরি

ভেনিস ও টরন্টোর পর এবার লন্ডন উৎসবে বাংলাদেশের এই সিনেমা

শেখ হাসিনাকে প্রত্যর্পণ-জ্বালানি সহায়তা নিয়ে যা বলল ভারত

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে কোনো আপডেট নেই : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ঢাকা-দিল্লি কূটনৈতিক সম্পর্কে নতুন টানাপোড়েন

ইয়েমেনে হুতিদের বিরুদ্ধে ২৪ ঘণ্টায় ১৩৩ অভিযান