,

টস জিতে ইংল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠালো নিউজিল্যান্ড

news-image

স্পোর্টস ডেস্ক : শুরু হয়ে গেলো ২০২৩ বিশ্বকাপের জমজমাট আসর। আহমেদাবাদের নরেন্দ্র মোদী ক্রিকেট স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি গত আসরের দুই ফাইনালিস্ট ইংল্যান্ড এবং নিউজিল্যান্ড।

শুরুতেই টস করতে নামলেন দুই দলের অধিনায়ক জস বাটলার এবং টম ল্যাথাম। টস করতে নেমে জয় পেলেন নিউজিল্যান্ডের ভারপ্রাপ্ত অধিনায়ক ল্যাথাম এবং টস জিতেই ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিলেন তিনি। ব্যাট করার আমন্ত্রণ জানালেন ইংলিশ অধিনায়ক বাটলারকে।

টস জিতে ফিল্ডিং নেয়ার কারণ হিসেবে টম ল্যাথাম জানালেন, মাঠ এবং উইকেটের অবস্থা যা দেখা যাচ্ছে, তাতে পরে ব্যাটিং করতে পারলেই বরং ভালো হবে। এ কারণেই তিনি প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিলেন। বিশ্বকাপের মত একটি টুর্নামেন্টে আপনাকে অবশ্যই সেরাটা দিয়ে খেলতে হবে। কেন উইলিয়ামসন পুরোপুরি প্রস্তুত নয়। সোদি, কেন, টিম সাউদির সঙ্গে আজকের একাদশে নেই লকি ফার্গুসনও।

ইংলিশ অধিনায়ক জস বাটলারও টস জিতলে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিতেন। তা জানিয়ে বাটলার বলেন, নিউজিল্যান্ডের বিপক্ষে আমরা দারুণ একটি সিরিজ খেলেছি। দলের সবাই ভালোই আছেন। শুধু বেনকে (স্টোকস) মিস করবো। এখনও তার কিছুটা অস্বস্তি রয়েছে।

নিউজিল্যান্ড একাদশ

ডেভন কনওয়ে, উইল ইয়ং, রাচিন রবিন্দ্র, ড্যারিল মিচেল, টম ল্যাথাম (উইকেটরক্ষক, অধিনায়ক), গ্লেন ফিলিপস, মার্ক চাপম্যান, জেমস নিশান, মিচেল সান্তনার, ম্যাট হেনরি এবং ট্রেন্ট বোল্ট।

ইংল্যান্ড একাদশ

জনি বেয়ারেস্ট, ডেভিড মালান, জো রুট, হ্যারি ব্রুক, জস বাটলার (উইকেটরক্ষক, অধিনায়ক), লিয়াম লিভিংস্টোন, মইন আলি, স্যাম কারান, ক্রিস ওকস, আদিল রশিদ, মার্ক উড।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট