,

সাকিব-তামিমের ‘এক হওয়ার’ ছবি ভাইরাল

news-image

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের আগে তামিম ইকবালের বাদ পড়া নিয়ে সরগরম ছিল বাংলাদেশের ক্রিকেট। তামিমকে ছাড়াই বিশ্বকাপের দল ঘোষণা করে বাংলাদেশ। এরপর শুরু হয় নানা আলোচনা সমালোচনা। তামিমের না থাকার পেছনে অনেকেই দেখেন অধিনায়ক সাকিব আল হাসানের হাত। দলে না থাকার পেছনে অবশ্য উঠে আসে ফিটনেস ইস্যুই।

বাদ পড়ার পর এক ভিডিওবার্তায় নিজের অবস্থান জানান তামিম। সেখানে বলেন, ফিটনেস বিশ্বকাপ খেলার পক্ষে বাধা হতো না। বরং তাকে ওপেনিং ছেড়ে নিচে খেলতে বলায় চটে গিয়েছিলেন তিনি। পরে নিজেই সরে গেছেন বলে দাবি করেন।

পরে একটি গণমাধ্যমকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে সাকিব জানান, দলের প্রয়োজনে যে কারো যেকোনো স্থানে খেলতে চাওয়ার মানসিকতা থাকা উচিত। ব্যাটিং পজিশন পাল্টাতে না চাওয়াকে ‘বাচ্চামো’ বলেও উল্লেখ করেছেন বাংলাদেশ অধিনায়ক।

দুজনের পাল্টাপাল্টি এমন বক্তব্যে উত্তপ্ত হয়ে ওঠে সামাজিক যোগাযোগমাধ্যম। তাছাড়া দলের সিনিয়র এই দুই ক্রিকেটারের মনোমালিন্যের খবরও অনেকটাই প্রকাশিত হয়ে যায়।

দুই ক্রিকেটার প্রশ্নে যখন দু’ভাগে বিভক্ত হয়ে পড়ছেন বাংলাদেশের ক্রিকেট সমর্থকরা, তখনই আলোচনা শুরু হয় সাকিব ও তামিমের হাত মেলানোর একটি ছবিতে। বুধবার প্রকাশিত এই ছবি মুহূর্তেই ভাইরাল হয় সামাজিক যোগাযোগমাধ্যমে।

মূলত, মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান নগদের একটি বিজ্ঞাপনে একসঙ্গে কাজ করেছেন সাকিব ও তামিম। সেই ভিডিওতে দুজনে ফতুল্লা ম্যাচের স্মৃতিচারণ করেছেন। সেই ম্যাচে যৌথভাবে ম্যান অব দ্য ম্যাচ হয়েছিলেন তারা। সেখানের একটি সংলাপ এমন ছিল- ‘যতবার একসাথে হইছি, ভালো কিছুই হইছি।’

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট