,

১৫ অক্টোবর ১ মিনিট ‘শব্দহীন’ থাকবে ঢাকা

news-image

অনলাইন ডেস্ক : শব্দদূষণ বিষয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে আগামী ১৫ অক্টোবর সকাল ১০টা থেকে ১০টা ১ মিনিট পর্যন্ত ঢাকা শহরকে শব্দহীন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গতকাল বুধবার (৪ অক্টোবর) শব্দদূষণ রোধে সচেতনতা বাড়ানোর জন্য পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

এ কর্মসূচি সফল করার জন্য ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন, সব প্রকার পরিবহন ও নির্মাণ সমিতি, বিআরটিএ, মন্ত্রিপরিষদ বিভাগ, জননিরাপত্তা বিভাগ, স্থানীয় সরকার বিভাগ, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, পুলিশ বিভাগ, স্কাউটসহ সব প্রকার গণমাধ্যমসহ সংশ্লিষ্ট সবার সহায়তা গ্রহণ করা হবে।

মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা শহরের ১০টি শব্দদূষণপূর্ণ স্থানে ১৫ অক্টোবর সকাল সাড়ে ৯টা থেকে সকাল ১০টা পর্যন্ত শব্দদূষণ নিয়ন্ত্রণ বিষয়ে বিশেষ ক্যাম্পেইন চালানো হবে। শব্দ সৃষ্টিকারীদের মধ্যে সচেতনতামূলক স্টিকার বিতরণ করা হবে। পরে ১০টা থেকে ১০টা এক মিনিট পর্যন্ত শব্দহীন থাকবে ঢাকা শহর।

সভায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ বলেন, শব্দহীন থাকা যে কত শান্তির তা জনগণকে বোঝানোর চেষ্টা করা হবে। মানুষের জন্য শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে সবাই এক সঙ্গে কাজ করে শব্দদূষণ রোধ করতেই হবে।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) ইকবাল আব্দুল্লাহ হারুন, অতিরিক্ত সচিব (পদূনি) মো. মিজানূর রহমান, অতিরিক্ত সচিব (পরিবেশ) সঞ্জয় কুমার ভৌমিক, অতিরিক্ত সচিব (উন্নয়ন) ফাহমিদা খানমসহ বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরের প্রতিনিধিরা।

 

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না

আপেল সাইডার ভিনেগার খাওয়ার আগে যা জানা জরুরি

ভেনিস ও টরন্টোর পর এবার লন্ডন উৎসবে বাংলাদেশের এই সিনেমা

শেখ হাসিনাকে প্রত্যর্পণ-জ্বালানি সহায়তা নিয়ে যা বলল ভারত

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে কোনো আপডেট নেই : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ঢাকা-দিল্লি কূটনৈতিক সম্পর্কে নতুন টানাপোড়েন

ইয়েমেনে হুতিদের বিরুদ্ধে ২৪ ঘণ্টায় ১৩৩ অভিযান