,

শুক্রাবাদে বিদুৎস্পৃষ্ট হয়ে নিরাপত্তাকর্মীর মৃত্যু

news-image

ঢামেক প্রতিবেদক : রাজধানীর শেরেবাংলা নগর থানার শুক্রাবাদ এলাকার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাব্বি মিয়া (২৪) নামে এক নিরাপত্তা কর্মীর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার দিবাগত রাত আনুমানিক ১২ টার দিকে ঘটনাটি ঘটে।

জামালপুর সদর উপজেলার লাহেরীপাড়া গ্নামের জয়নাল মিয়া’র ছেলে রাব্বি। সে বিবাহিত, তার পরিবার গ্রামের বাড়ি থাকেন।

মুমূর্ষু অবস্থায় সহকর্মী জুয়েল রানা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষার পর রাত পোনে এক টায় মৃত ঘোষণা করেন।

সহকর্মী জুয়েল রানা বলেন, স্টারপাথ হোল্ডিং লিমিটেড নামে একটি ডেভলাপার কোম্পানিতে তারা চাকরি করতেন। নির্মাণাধীন ভবনটি ফাউন্ডেশনের কাজ শেষ হয়েছে। আমরা ঐ ভবনেই থাকে দেখাশুনা করি। গতকালে বৃষ্টিতে বেজমেন্ট পানিতে ভরে যায়। তাই ঐ পানি নিষ্কাশন করতে রাব্বি মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শিকার হয়। পরে হাসপাতালে নিয়ে আসি।

ঘটনার সত্যতা নিশ্চিত করেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, মৃতদেহ টি হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না

আপেল সাইডার ভিনেগার খাওয়ার আগে যা জানা জরুরি

ভেনিস ও টরন্টোর পর এবার লন্ডন উৎসবে বাংলাদেশের এই সিনেমা

শেখ হাসিনাকে প্রত্যর্পণ-জ্বালানি সহায়তা নিয়ে যা বলল ভারত

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে কোনো আপডেট নেই : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ঢাকা-দিল্লি কূটনৈতিক সম্পর্কে নতুন টানাপোড়েন

ইয়েমেনে হুতিদের বিরুদ্ধে ২৪ ঘণ্টায় ১৩৩ অভিযান