,

মোদি খুবই জ্ঞানী ব্যক্তি: পুতিন

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে খুবই জ্ঞানী ব্যক্তি বলে মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেন, মোদির নেতৃত্বে অর্থনৈতিকভাবে এগিয়ে যাচ্ছে ভারত। রুশ সংবাদমাধ্যম আরটি নিউজে প্রকাশিত এক ভিডিও বার্তায় এসব কথা বলতে শোনা যায় তাকে।

নরেন্দ্র মোদির প্রশংসা করে পুতিন বলেন, আমাদের রাজনৈতিক সম্পর্ক খুবই ভালো। নরেন্দ্র মোদি একজন জ্ঞানী মানুষ। তার নেতৃত্ব অর্থনৈতিকভাবে েএগিয়ে যাচ্ছে ভারত। এই বিষয়ে রাশিয়া ও ভারতের স্বার্থ একইরকম।

ভারতে জি২০ সম্মেলনে দিল্লি প্রস্তাব গ্রহণ হওয়ার বেশ কাছাকাছি সময়ে এমন মন্তব্য আসা তাৎপর্যপূর্ণ বলে জানিয়েছে এনডিটিভি। এই ঘোষণাটি ইউক্রেনের চলমান সংঘাতে শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছিল কিন্তু রাশিয়াকে দোষারোপ করেনি। এর আগে বালিতে অনুষ্ঠেয় সম্মেলনের ঘোষণায় রাশিয়াকে দোষারোপ করা হয়েছিল।

দিল্লির এই ঘোষণাকে স্বাগত জানিয়েছে মস্কো। তারা একে মাইলস্টোন বলে অভিহিত করেছেন।

গত মাসেও এক বক্তব্যের মোদির প্রশংসা করেছিলে পুতিন। অষ্টম ইইএফ সম্মেলনে পুতিনে বলেছিলেন, ‘আপনারা জানেন, একটা সময় আমরা দেশে গাড়ি তৈরি করতে পারতাম না। তবে এখন পারি। ৯০ দশকে আমরা যে মার্সিডিজ কিংবা অডির গাড়ি কিনতাম, এই গাড়িগুলো দেখতে আরও আধুনিক। আমার মনে হয় আমাদের সহযোগী দেশও বিষয়টি অনুসরণ করতে পারে। যেমন; ভারত। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী মোদি সঠিক কাজটিই করছেন। মেক ইন ইন্ডিয়া প্রকল্প হাতে নিয়ে তিনি ভালো করেছেন।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট