,

হাসপাতালে ভর্তি শায়খ আহমাদুল্লাহ, অস্ত্রপচারের সিদ্ধান্ত

news-image

নিউজ ডেস্ক : অসুস্থ হয়ে আবারও হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে আছেন দেশের বিশিষ্ট ইসলামিক ব্যক্তিত্ব শায়খ আহমাদুল্লাহ। শারীরিক অবস্থা পর্যালোচনায় জরুরি ভিত্তিতে চিকিৎসকরা তার অস্ত্রপচারের সিদ্ধান্ত নিয়েছেন।

বুধবার (৪ অক্টোবর) শায়খ আহমাদুল্লাহর ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এসব তথ্য জানানো হয়। সেখানে তার দ্রুত সুস্থতা কামনা করা হয়েছে।

ফেসবুক পোস্টে জানানো হয়, আপনারা জানেন, শায়খ আহমাদুল্লাহ (হাফিযাহুল্লাহ) বেশ কিছুদিন ধরে অসুস্থ। মাঝখানে তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছিল। তবে তার বর্তমান শারীরিক অবস্থা পর্যালোচনা করে চিকিৎসকগণ জরুরি ভিত্তিতে একটি অপারেশন করার সিদ্ধান্ত গ্রহণ করেছেন এবং হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে থাকার পরামর্শ দিয়েছেন। আজ রাতে অপারেশনটি সম্পন্ন হবে ইনশাআল্লাহ। অবস্থার উন্নতি হওয়ার আগ পর্যন্ত জুমার খুতবা, লাইভ প্রশ্নোত্তর, জাপানের আসন্ন দাওয়াতি সফরসহ তার সকল প্রোগ্রাম স্থগিত থাকবে। সুস্থ হওয়ার পর তিনি যথারীতি কাজে যোগ দেবেন ইনশাআল্লাহ।

এতে আরো জানানো হয়, আল্লাহ যেন তাকে দ্রুত আরোগ দান করেন, তিনি যেন আবার দাওয়াহর ময়দানে সক্রিয় ভূমিকা পালন করতে পারেন- এ জন্য আপনাদের আন্তরিক দোয়া কামনা করছি।

উল্লেখ্য, গত ৩১ আগস্ট শায়খ আহমাদুল্লাহ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন। এরপর ৫ সেপ্টেম্বর কিছুটা আরোগ্য লাভ করলে তাকে বাসায় বেড রেস্ট দেওয়া হয়।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট