,

বার্নিকাটের গাড়িবহরে হামলা: বদিউল আলম মজুমদারের শ্যালক গ্রেফতার

news-image

নিজস্ব প্রতিবেদক : ঢাকায় নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটের গাড়িবহরে হামলার ঘটনায় সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদারের শ্যালক মোহাম্মদ ইশতিয়াক মাহমুদকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (৪ অক্টোবর) সন্ধ্যায় তাকে মোহাম্মদপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।

বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) এইচ এম আজিমুল হক।

তিনি বলেন, ইশতিয়াক মাহমুদকে গ্রেফতার করা হয়েছে। তাকে আগামীকাল (বৃহস্পতিবার) সকালে আদালতে সোপর্দ করা হবে।

২০১৮ সালের ৪ আগস্ট রাতে সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক ড. বদিউল আলম মজুমদারের ইকবাল রোডের বাড়িতে মার্কিন রাষ্ট্রদূতের বিদায়ী নৈশভোজের আয়োজন করা হয়। সেখানে ড. কামাল হোসেনসহ কয়েকজন অংশ নেন। কিন্তু ওই রাতে নৈশভোজের নামে সেখানে সরকারবিরোধী ষড়যন্ত্র হচ্ছে এমন খবর ছড়িয়ে পড়লে ওই বাড়িতে হামলা করা হয়।

এসময় বার্নিকাটের গাড়িবহরেও ইটপাটকেল নিক্ষেপ করা হয়। কিন্তু বার্নিকাটের গাড়ি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করলেও আসামিরা ড. বদিউল আলম মজুমদারের বাসায় ইটপাটকেল নিক্ষেপ করে জানালার গ্লাস ভাঙচুর করেন।

এ ঘটনায় ২০১৮ সালের ১০ আগস্ট রাতে ড. বদিউল আলম মজুমদার বাদী হয়ে মোহাম্মদপুর থানায় মামলা করেন। এ মামলায় ড. বদিউল আলম মজুমদারের শ্যালক মোহাম্মদ ইশতিয়াক মাহমুদসহ নয়জনের বিরুদ্ধে চলতি বছরের ১৯ সেপ্টেম্বর সম্পূরক চার্জশিট দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের সহকারী পুলিশ সুপার রাজন সাহা। মামলার চার্জশিটে এসব কথা উল্লেখ করেন তদন্তকারী কর্মকর্তা।

এ বিষয়ে তদন্তকারী কর্মকর্তা রাজন সাহা জাগো নিউজকে বলেন, তদন্তে নেমে ঘটনার সত্যতা পেয়ে মোহাম্মদ ইশতিয়াক মাহমুদসহ নয়জনের বিরুদ্ধে সম্পূরক চার্জশিট দাখিল করেছি। আজ ৪ অক্টোবর মামলার দিন ধার্য ছিল।

ড. বদিউল আলম মজুমদারের শ্যালক মোহাম্মদ ইশতিয়াক মাহমুদ পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত।

 

এ জাতীয় আরও খবর

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না

আপেল সাইডার ভিনেগার খাওয়ার আগে যা জানা জরুরি

ভেনিস ও টরন্টোর পর এবার লন্ডন উৎসবে বাংলাদেশের এই সিনেমা

শেখ হাসিনাকে প্রত্যর্পণ-জ্বালানি সহায়তা নিয়ে যা বলল ভারত

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে কোনো আপডেট নেই : পররাষ্ট্র প্রতিমন্ত্রী