,

সাকিবকে পাকিস্তানের অধিনায়ক বানাল আইসিসি!

news-image

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ জ্বরে কাঁপছে ক্রিকেট দুনিয়া। আগামীকাল থেকে শুরু হচ্ছে ক্রিকেটের মহাযজ্ঞ ওয়ানডে বিশ্বকাপ। প্রত্যেক বিশ্বকাপের আগে জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের রেওয়াজ থাকলেও এবার এই আয়োজন থেকে সরে এসেছে আয়োজকরা। তবে নিয়ম মেনে হয়েছে দশ দলের অধিনায়কের অংশগ্রহণে ‘ক্যাপ্টেন্স ডে’। যেখানে সাকিব ছাড়াও ছিলেন ৯ দেশের নয় অধিনায়ক। সব ক্যাপ্টেনদের সাথে সাকিবও জানালেন নিজেদের মনোবাসনার কথা।

এসময় বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসানকে ভুল করে পাকিস্তানের অধিনায়ক বানিয়ে দিয়েছে আইসিসি! মূলত, সাকিব আল হাসান যখন কথা বলছিলেন তখন তার নামের নিচে গ্রাফিক্সজনিত ভুলে লেখা ছিল ‘Captain, Pakistan’।

এসময় বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সাকিব আল হাসান। অনুষ্ঠানের উপস্থাপক সাবেক ইংলিশ অধিনায়ক ইয়ন মরগ্যানের প্রশ্নের জবাবে সাকিব বলে, ‘আমরা দারুণ প্রস্তুতি নিয়েছি, ২০১৯ বিশ্বকাপের পর থেকে ৩-৪ এ অবস্থান ছিলো আমাদের। এখন মাঠে নিজেদের প্রমাণ করার পালা। গোটা দেশ আমাদের দিকে তাকিয়ে আছে।’

ভারতের আহমেদাবাদে বৃহস্পতিবার দুপুর আড়াইটায় আসরের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে গতবারের দুই ফাইনালিস্ট ইংল্যান্ড-নিউজিল্যান্ড। বাংলাদেশের প্রথম ম্যাচ আগামী শনিবার ধর্মশালায় আফগানিস্তানের বিপক্ষে।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট