,

ঘুষি খেয়েছি: মার্ক জাকারবার্গ

news-image

অনলাইন ডেস্ক : সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক-ইনস্টাগ্রামের মাদার কোম্পানি মেটার প্রধান মার্ক জাকারবার্গ মার খেয়েছেন! এমনটি নিজেই জানিয়েছেন তিনি। ইনস্টাগ্রামে নিজের পেজে চোট পাওয়া একটি সেলফি শেয়ার করেছেন জাকারবার্গ। ক্যাপশনে তিনি লিখেন, ‘ঘুষি খেয়েছি। এখন আমার অ্যাভাটার আপডেট করতে হতে পারে।’

এতে অবশ্য জাকারবার্গ অনুসারীদের ভিত হওয়ার কোনো কারণ নেই। ৩৯ বছর বয়সী এই মার্কিন ধনকুবের মার্শাল আর্ট জিউ-জিৎসু প্রশিক্ষণের সময় ঘুষি খেয়েছেন।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে জানা যায়, ইনস্টাগ্রামে জাকারবার্গের পোস্ট করার পর থেকে ৪ লাখের বেশি লাইক এবং অসংখ্য মন্তব্য পড়েছে।

এক ব্যবহারকারী লিখেছেন, ‘আপনার সাথে এটা কে করল!’ আরেকজন লিখেছেন, ‘অন্য লোকটির চেহারার অবস্থা কেমন মার্ক?’ অপর এক ব্যবহারকারী লিখেছেন, ‘প্রশিক্ষণের সময় আপনার হাত ওপরে রাখবেন।’

গত বছর মার্ক জাকারবার্গ এক সাক্ষাৎকারে বলছিলেন, তিনি প্রতিদিন কমপক্ষে দুই ঘণ্টা শারীরিক কসরত করার চেষ্টা করেন। করোনা মহামারী চলাকালীন মার্শাল আর্ট ফর্মের প্রশিক্ষণ শুরু করেন। খেলাধুলা তাকে শক্তি জোগায় বলেও জানান জাকারবার্গ।

কোচ ডেভ ক্যামারিলো মার্ক জাকারবার্গের প্রশিক্ষক। ক্যামারিলো মার্শাল আর্টের জুডো ও জিউ-জিৎসুর জন্য প্রখ্যাত।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না

আপেল সাইডার ভিনেগার খাওয়ার আগে যা জানা জরুরি

ভেনিস ও টরন্টোর পর এবার লন্ডন উৎসবে বাংলাদেশের এই সিনেমা

শেখ হাসিনাকে প্রত্যর্পণ-জ্বালানি সহায়তা নিয়ে যা বলল ভারত

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে কোনো আপডেট নেই : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ঢাকা-দিল্লি কূটনৈতিক সম্পর্কে নতুন টানাপোড়েন

ইয়েমেনে হুতিদের বিরুদ্ধে ২৪ ঘণ্টায় ১৩৩ অভিযান