,

ধর্মশালায় টাইগাররা, দলের সঙ্গে নেই সাকিব

news-image

স্পোর্টস ডেস্ক : ওয়ানডে বিশ্বকাপে মূল পর্বের আগে দুটি প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ দলের মিশ্র অভিজ্ঞতা হয়েছে। আসামের গুয়াহাটিতে শ্রীলংকার বিপক্ষে দারুণ জয়ের পর হেরেছে ইংল্যান্ডের বিপক্ষে। প্রস্তুতি পর্ব শেষে এবার ধর্মশালায় পৌঁছেছে টাইগাররা। তবে দলের সঙ্গে যাননি অধিনায়ক সাকিব আল হাসান।

সংবাদমাধ্যম থেকে জানা যায়, আহমেদাবাদে ‘ক্যাপ্টেন্স মিট’ অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ায় দলের সঙ্গে ধর্মশালায় যেতে পারেননি সাকিব।

‘ক্যাপ্টেন্স মিট’ অনুষ্ঠানটি ৪ অক্টোবর আহমেদাবাদে হওয়ার কথা রয়েছে। সেখানে উপস্থিত থাকবেন অংশগ্রহণকারী দলগুলোর অধিনায়করা। অন্য সবার মতো যোগ দেবেন সাকিবও। এই অনুষ্ঠান শেষে ধর্মশালায় দলের সঙ্গে যোগ দেবেন টাইগার দলনেতা।

আগামী ৭ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট সংস্থা স্টেডিয়ামে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। তবে গুয়াহাটিতে এখনও রয়েছে আফগানিস্তান। সেখানে শ্রীলংকার বিপক্ষে প্রস্তুতি ম্যাচ শেষে ভেন্যুর উদ্দেশ্যে যাত্রা করবে দলটি।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট