,

দুজনকে অভিশাপ দিলেন মাহিয়া মাহি

news-image

বিনোদন প্রতিবেদক : ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহির ব্যস্ততা এখন রাজনীতির মাঠে। ইদানিং অভিনয়ে খুব একটা পাওয়া যায় না তাকে। ক্ষমতাসীন দল আওয়ামী লীগের হয়ে বিভিন্ন সভা-সমাবেশ কিংবা গণসংযোগ-প্রচারণাতেই কাটছে তার দিন। ইতিমধ্যেই অগ্নি কন্যা’খ্যাত এই নায়িকা জানিয়েছেন, চাঁপাইনবাবগঞ্জ-২ ও রাজশাহী-১ এই দুই আসনে আওয়ামী লীগের হয়ে মনোনয়ন চাইবেন তিনি।

এদিকে, মাহির ব্যস্ততার কিছুটা হলেও আঁচ পাওয়া যায় তার ফেসবুকে। ইদানিং এই অভিনেত্রী ফেসবুকে বেশ সরব। এই মাধ্যমে তিনি নিয়মিতই সভা-সমাবেশ বা গণসংযোগের খবর দিয়ে থাকেন। সঙ্গে শেয়ার করেন মনের কথাগুলোও।

এবার মাহি দুজন ব্যক্তির ওপর খুব খেপেছেন। দিয়েছেন অভিশাপও। তবে কে সেই দুজন তাদের সম্পর্কে কিছুই বলেননি এই অভিনেত্রী।

মাহির কথায়, ‘আমি কোনোদিন কাউকে সজ্ঞানে অভিশাপ দেইনি। সবসময় আমার শত্রুদের জন্য আল্লাহ’র কাছে হেদায়েত চেয়েছি। বিনিময়ে শত্রুদের খুব করুন পরিণতিও দেখেছি, আলহামদুলিল্লাহ। কিন্তু এই যাবৎ দুনিয়াতে দুইটা প্রাণী আছে, যারা দেখতে অবিকল মানুষের মতোই। তাদের জন্য আমার অন্তরভরা অভিশাপ। এই ছোট্ট জীবনে আমার কোনো একটা ভালো কাজ আল্লাহ যদি কবুল করে থাকেন, তাহলে সেই ভালো কাজের বিনিময়ে সৃষ্টিকর্তার কাছে মৃত্যু পর্যন্ত শেষ সিজদাতে যেয়েও আমি ওই দু’জনের কঠিন পরিণতি দেখতে চাইব।’

তিনি আরও বলেন, ‘আমি জানি ইনশাআল্লাহ, আমার আল্লাহ আমাকে খালি হাতে ফেরত দিবে না। যারা অন্যের হক নষ্ট করে জায়নামাজে আল্লাহকে খোঁজে তারা আর যাই হোক আল্লাহকে পাবে না। লেখাটা টাইমলাইনে রেখে দিলাম; যেদিন তাদের কঠিন পরিণতি দেখব, সেদিন লেখাটা আবার শেয়ার করব।’

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট