রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাহুলের সঙ্গে মিটমাটের পরেও প্রিয়াঙ্কার ট্যাটুতে কে?

news-image
বিনোদন ডেস্ক : মুক্তির ১৫ বছর পরেও ‘চিরদিনই তুমি যে আমার’ সিনেমা রয়ে গেছে দর্শকদের মনের মণিকোঠায়। আর সেই সঙ্গে আরও দুটি নাম জুড়ে গেছে একসঙ্গে, রাহুল-প্রিয়াঙ্কা। রাহুল বন্দ্যোপাধ্যায় আর প্রিয়াঙ্কা সরকারের প্রেমের উপাখ্যান কোনো সিনেমার চিত্রনাট্যের থেকে কম উত্তেজক নয়।
চিরদিনই’র শুটিং চলাকালেই একে-অপরকে মন দিয়ে বসেন তাঁরা। এরপর বিয়েও করেন খুব জলদি, ২০১০ সালে। তারপর জন্ম হয় ছেলে সহজের। কিন্তু ছাদ আলাদা হয় ২০১৭ সালে।
বিয়েবিচ্ছেদ নিয়ে সেই থেকে চলছিল একটা দীর্ঘ আইনি লড়াই। ২০২২ সালে যার রাশ টেনেছেন দুজনেই। রাহুলের সামাজিক যোগাযোগমাধ্যমে দেখা যায় প্রিয়াঙ্কার সঙ্গে ছবি। ছেলে সহজের সঙ্গে দুজনের একটি ছবি শেয়ার করে অভিনেতা লিখেছিলেন ‘নতুন শুরু’।
এরপর ২০২৩ সালে জানা যায়, বিয়েবিচ্ছেদের মামলা আর চালাচ্ছেন না এই দম্পতি। ভাঙতে বসা সম্পর্ককে দিয়েছেন নতুন একটা সুযোগ। রাহুল তখন জানান, ‘আমরা সব প্রতিকূলতার বিরুদ্ধে আবার একত্রিত হয়েছি। আমরা একসাথে থাকছি। আমি খুব শিগগিরই প্রিয়াঙ্কার বিল্ডিংয়ে একটি ফ্ল্যাট কিনছি। উভয় পক্ষের কিছু আইনি জটিলতা ছিল, যা নিষ্পত্তি করা হয়েছে।’
তবে হঠাৎ লোকচক্ষুতে এসেছে প্রিয়াঙ্কার পিঠে লেখা ‘A’ ট্যাটুটি। এটি অবশ্য নতুন কিছু নয়। মাঝে মাঝেই পিঠের এই ট্যাটুর ছবি শেয়ার করতে দেখা যায় তাঁকে। অভিনেত্রীর বাঁ হাতেও একটি ট্যাটু রয়েছে। তবে পিঠের লেখা এই ‘A’-তেই সকলের চোখ আটকায় বেশি।
অনেকের মনেই প্রশ্ন- ছেলে আর বর, একজনের নামের আদ্যাক্ষর R, আর আরেকজনের S। তাঁর নাম শুরু P দিয়ে। তাহলে পিঠে লেখা এই A ট্যাটুটির কী অর্থ?
তবে অনেকেই জানেন না, রাহুলের ভালো নাম অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। তাই হতে পারে সেটিই নিজের পিঠে লিখিয়েছিলেন নায়িকা। বিচ্ছেদের সময়েও পুরনো ভালোবাসার নাম মুছে ফেলতে চাননি। আর এখন তো কোনো প্রশ্নই ওঠে না!
বলিউডও কিন্তু এমন ঘটনার সাক্ষী আছে। দীপিকা যখন প্রেম করছিলেন রণবীর কাপুরের সঙ্গে, তখন ঘাড়ে লিখিয়েছিলেন RK। সম্পর্ক ভাঙার বেশ কয়েক মাস পর্যন্ত বয়ে বেরিয়েছেন সেই ট্যাটু, পরে মুছে ফেলেন। সেই জায়গায় লেখেন ‘82E’। যা প্রথম চোখে পড়েছিল ২০২৩ সালের অস্কারের মঞ্চে। সেদিনই প্রথম দেখা গিয়েছিল দীপিকার ঘাড়ের কাছে জ্বলজ্বল করল 82E। যা অভিনেত্রীর নিজস্ব স্কিন কেয়ার ব্র্যান্ডের নাম। ভারতের প্রমাণ দ্রাঘিমারেখার নামানুসারে দীপিকার এই ব্র্যান্ডের নাম। 82E’র পুরো কথা ‘এইটি-টু ইস্ট’। সূত্র: হিন্দুস্তান টাইমস।

এ জাতীয় আরও খবর

ঢাকায় বজ্রবৃষ্টির সম্ভাবনা

সাবেক আইজিপি বেনজীরকে গ্রেপ্তার

সাইনবোর্ড লাগাতে গিয়ে দগ্ধ ৩ শিক্ষার্থী

খুলনায় মসজিদে ঢুকে গুলি, আহত ২

আবু সাঈদ হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

জিয়াকে নিয়ে গবেষণা আরও বাড়ানো দরকার: ফখরুল

ইসলামী ব্যাংককে ২৫০০ কোটি টাকা দিলো বাংলাদেশ ব্যাংক

দেশে নতুন ৬৭০ স্কুল-কলেজ স্থাপন করবে সরকার

আবু সাঈদ হত্যা মামলার ৮০৯ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে গুম-নির্যাতন মামলায় সাক্ষ্যগ্রহণ আজ

২৮ বছর পর বিশ্বকাপে ফিরে পয়েন্ট টেবিলে ব্রাজিলকে টপকাল স্কটল্যান্ড

প্রথম ম্যাচ ড্রয়ে শুরু হলে বিশ্বকাপ জিততে পারে না ব্রাজিল