,

ডেঙ্গুতে আরও ১১ জনের মৃত্যু

news-image

নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় (রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত) আরও ১১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকাতেই মৃত্যু হয় ৭ জনের। এ নিয়ে দেশে এ পর্যন্ত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১ হাজার ১৭ জন। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ২ হাজার ৫৯৬ জন।

সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ মো. জাহিদুল ইসলামের সই করা ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে মোট ৯ হাজার ২৮৩ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন। এ ছাড়া ঢাকার সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ভর্তি আছেন ৩ হাজার ১২০ জন এবং অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন ৬ হাজার ১৬৩ জন।

চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে এখন পর্যন্ত ২ লাখ ৮ হাজার ৮৮৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ঢাকায় ৮৪ হাজার ৪৫৮ জন এবং ঢাকার বাইরে চিকিৎসা নিয়েছেন ১ লাখ ২৪ হাজার ৪২৬ জন।

এদের মধ্যে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৯৮ হাজার ৫৮৪ জন। ঢাকায় ৮০ হাজার ৬৮৩ এবং ঢাকার বাইরে ১ লাখ ১৭ হাজার ৯০১ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

 

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না

আপেল সাইডার ভিনেগার খাওয়ার আগে যা জানা জরুরি

ভেনিস ও টরন্টোর পর এবার লন্ডন উৎসবে বাংলাদেশের এই সিনেমা

শেখ হাসিনাকে প্রত্যর্পণ-জ্বালানি সহায়তা নিয়ে যা বলল ভারত

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে কোনো আপডেট নেই : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ঢাকা-দিল্লি কূটনৈতিক সম্পর্কে নতুন টানাপোড়েন

ইয়েমেনে হুতিদের বিরুদ্ধে ২৪ ঘণ্টায় ১৩৩ অভিযান