,

প্রস্তুতি ম্যাচ: ইংল্যান্ডের কাছে হারল বাংলাদেশ

news-image

স্পোর্টস ডেস্ক : ৩৭ ওভারের ম্যাচে ১৯৭ রানের লক্ষ্য খুব একটা বেশি না। এরপরেও ইংল্যান্ডকে চাপে রেখেছিল বাংলাদেশের পেসাররা। তবে ইংল্যান্ডের মারকুটে ব্যাটিংয়ে শেষ পর্যন্ত হেরে যায় টাইগাররা। রান তাড়া করতে নেমে ৪ উইকেট ও ৭৭ বল হাতে রেখেই জয়ের বন্দরে নোঙর ফেলে বাটলারের দল। আগে ব্যাট করে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে ১৮৮ রানের সংগ্রহ দাঁড় করাতে সক্ষম হয়েছে বাংলাদেশ। বৃষ্টির কারণে ৫০ ওভারের পরিবর্তে খেলা হয় ৩৭ ওভারের। ডিএলএস ইংলিশদের টার্গেট ছিল ১৯৭ রান।

রান তাড়া করতে নেমেই ওপেনার মালানকে হারাল ইংল্যান্ড। মুস্তাফিজের বলে তানজিদের ক্যাচ হয়ে ফেরার আগে ৪ রান করেন তিনি। এরপর তাণ্ডব চালিয়েছে বেয়ারস্টো। তবে ইংলিশ ওপেনারের তাণ্ডব থামান মুস্তাফিজ। ফেরার আগে ২১ বলে ৩৪ রান করেন বেয়ারস্টো। হ্যারি ব্রুককে বেশিক্ষণ থাকতে দেননি হাসান মাহমুদ। দুর্দান্ত ডেলিভারিতে ব্রুকের অফ স্টাম্প গুঁড়িয়ে দিয়েছেন টাইগার এই পেসার। ১৫ বলে ১৭ রানে শেষ হয়েছে তার ইনিংস।

এরপর নেমেই তাণ্ডব চালানো শুরু করেন ইংলিশ অধিনায়ক জস বাটলার। তাকে থামিয়েছেন শরিফুল ইসলাম। তার বলে তালুবন্দি হয়েছেন তাওহিদ হৃদয়ের। এতে ৩০ রানেই থামেন বাটলার। লিয়াম লিভিংস্টোনকে থিতু হতে দেননি তাসকিন আহমেদ। তাসকিনের বলে শান্তর ক্যাচে আউট হয়েছেন লিভিংস্টোন। তার ব্যাট থেকে এসেছে ১১ বলে ৭ রান। এরপর লোয়ার মিডল অর্ডারে দুর্দান্ত খেলেন অলরাউন্ডার মঈন আলী। শেষ পর্যন্ত ৩৯ বলে ৫৬ রান করে সাজঘরে ফিরেছেন তিনি। এরপর ক্রিস ওকসকে নিয়ে ম্যাচ জিতিয়ে মাঠ ছেড়েছেন রুট। এক প্রান্ত আগলে রেখে ৪০ বলে ২৬ রান করেন তিনি। ওকস ১ রানে অপরাজিত থাকেন।

বাংলাদেশের হয়ে ২৩ রানে ২ উইকেট শিকার করে সেরা বোলার মুস্তাফিজ। তাছাড়া একটি করে উইকেট পেয়েছেন হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ ও নাসুম আহমেদ।

এ জাতীয় আরও খবর

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না

আপেল সাইডার ভিনেগার খাওয়ার আগে যা জানা জরুরি

ভেনিস ও টরন্টোর পর এবার লন্ডন উৎসবে বাংলাদেশের এই সিনেমা

শেখ হাসিনাকে প্রত্যর্পণ-জ্বালানি সহায়তা নিয়ে যা বলল ভারত

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে কোনো আপডেট নেই : পররাষ্ট্র প্রতিমন্ত্রী