,

বিএনপি আবার সহিংসতা ঘটাতে চাইলে দেশের জনগণ যা করার করবে : স্বরাষ্ট্রমন্ত্রী

news-image

নিউজ ডেস্ক : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, ২০১৪ সালে বিএনপির সহিংসতা মানুষ এখনও ভোলেনি। তারা যদি ওই ঘটনা আবার ঘটাতে চায় তাহলে এদেশের জনগণ যা করার করবে। এদেশের মানুষ মনে করে, তারা অন্ধকারাচ্ছন্ন ওই সময়ে ফিরবে না, এদেশ আলোকিত রাখার জন্য যা যা প্রয়োজন তাই করবে।

সোমবার (২ অক্টোবর) সচিবালয়ে নিজ কক্ষে সাংবাদিকদের সঙ্গে আলোচনার সময়ে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন। বিএনপি বলেছে তারা পরবর্তী সময়ে কর্মসূচি পালনে পুলিশের অনুমতি নেবে না? বিষয়টি কীভাবে দেখছেন এমন প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, প্রথম কথা হলো তারা তো অনেক কিছুই করে যা আইনসিদ্ধ নয়, জনদুর্ভোগ সৃষ্টি করে। সেগুলো আপনারা নিশ্চয়ই দেখে আসছেন।

তিনি বলেন, রাজধানীর মালিবাগে আবুজর গিফারী কলেজের সামনে রাস্তাঘাট বন্ধ করে কৃষক দল সমাবেশ করছে, তারা পুলিশের অনুমতি নেয়নি। সেক্ষেত্রে অনেক কিছুই দেখছি, তাদের আইন মেনে চলার জন্য বলছি। আমাদের পরামর্শ সেটাই থাকবে, আইন যেন সবাই মেনে চলে। আইন না মেনে চললে জনদুর্ভোগ বাড়বে, জনদুর্ভোগ বাড়লে আমাদের নিরাপত্তা বাহিনীর যেটা করণীয় সেটাই তারা করবে, বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

বিএনপি বলেছে তারা তাদের চূড়ান্ত আন্দোলনে আছে। সামনে রাজনৈতিক পরিস্থিতি জটিল হবে। অনেকে সহিংসতার আশঙ্কা করছে। সেক্ষেত্রে আপনাদের অবস্থান কী? এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমরা সহিংসতা, ভাঙচুর, অগ্নি-সন্ত্রাসে বিশ্বাস করি না। আমরা জনগণের ম্যান্ডেট নিয়ে কাজ করব।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট