বৃহস্পতিবার, ১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

খালেদাকে বিদেশে পাঠানোর দাবি, সেই আ. লীগ নেতাকে শোকজ

news-image

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি : আইন পরিবর্তন করে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবি জানিয়ে স্ট্যাটাস দিয়েছিলেন পটুয়াখালীর বাউফল উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মোতালেব হাওলাদার। তাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন জেলা আওয়ামী লীগ। পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আলমগীর বিষয়টি নিশ্চিত করেছেন।

রবিবার (১ অক্টোবর) জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ভিপি আব্দুল মান্নান স্বাক্ষরিত একটি চিঠিতে মোতালেব হাওলাদারকে কারণ দর্শাতে বলা হয়েছে।

জেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আলমগীর বলেন, তিনি একজন দলের সাধারণ সম্পাদক হয়ে এ ধরনের বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করতে পারেন না। তাই তাকে সংগঠনের নিয়মানুযায়ী প্রাথমিকভাবে শোকজ করা হয়েছে। জবাব পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।

গত ৩০ সেপ্টেম্বর শনিবার রাতে খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবি জানিয়ে ফেসবুকে একটি স্ট্যাটাস দেন আব্দুল মোতালেব হাওলাদার।

তিনি লেখেন, ‘রাজনৈতিক কারণে আইন পরিবর্তন করে হলেও বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার সুযোগ করে দেওয়া হউক।’ এই স্ট্যাটাসটি মূহুর্তের মধ্যেই ফেসবুকে ভাইরাল হয়ে যায়।

এতে বিএনপির অসংখ্য পদধারী নেতা ও সমর্থকেরা তাকে ধন্যবাদ জানিয়ে তার প্রশংসা করেছেন। অপরদিকে, নিন্দা জানিয়ে সাধারণ সম্পাদকের পদ থেকে তাকে বহিষ্কারের দাবি তুলেন আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতারা।

এ জাতীয় আরও খবর

প্রাথমিক বিদ্যালয়ে যুক্ত হচ্ছে ‘শিল্প ও সংস্কৃতি’ বই

হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, সন্দেহজনক আক্রান্ত ৯৪৫

সরকার ১১ লাখ ৫০ হাজার মেট্রিক টন জ্বালানি তেল আমদানির সিদ্ধান্ত নিয়েছে

শূন্য পদে নিয়োগ দ্রুত শুরু হবে: প্রধানমন্ত্রী

টিকার অভাবে হামের প্রাদুর্ভাব: জড়িতদের আইনের আওতায় আনার দাবি

প্রত্যেক উপজেলায় ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার চালু হবে

প্রত্যেক উপজেলায় ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার চালু হবে

সালমান শাহর লাশ উত্তোলন, পুনঃময়নাতদন্ত অনুমোদন

লালন মাজারে মাদকমুক্ত উদ্যোগ আছে কি?

জনকল্যাণ ও কর্মসংস্থানে গুরুত্ব পাচ্ছে বাজেট

৫ জেলায় চালু হচ্ছে ই-হেলথ কার্ড

অর্ধ ট্রিলিয়ন ডলার ছাড়াল বাংলাদেশের অর্থনীতি