,

দক্ষিণপূর্ব এশিয়ার প্রথম বুলেট ট্রেন ইন্দোনেশিয়ায়

news-image

অনলাইন ডেস্ক : দ্রুতগতির বুলেট ট্রেন চালু করেছে ইন্দোনেশিয়া, যা দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রথম। এর আগে বেশ কয়েকবার ট্রেনটি উদ্বোধনের তারিখ পরিবর্তন করা হলেও সোমবার (২ অক্টোবর) থেকে চালু হয়েছে ট্রেনটি।

সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানায় ব্রিটিশ বার্তাসংস্থা বিবিসি নিউজ।

প্রতিবেদনে বলা হয়, চীনের সহায়তায় ৭ দশমিক ৩ বিলিয়ন ডলারের এ প্রকল্পকে ‘ইন্দোনেশিয়ার পরিবহণ ব্যবস্থার আধুনিকায়নের প্রতীক’ হিসেবে অভিহিত করেছেন দেশটির প্রেসিডেন্ট জোকো উইদোদো।

১৩৮ কিলোমিটার দীর্ঘ এই উচ্চ গতির বুলেট ট্রেনটির আনুষ্ঠানিক নাম ‘হুশ’। সম্পূর্ণ বৈদ্যুতিক চালিত এই ট্রেনের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৩৫০ কিলোমিটার বা ২২০ মাইল। বুলেট ট্রেনে চড়ে রাজধানী জাকার্তা থেকে বানদুং শহর যেতে সময় লাগবে মাত্র ৪৫ মিনিট, যার দূরত্ব ১৪০ কিলোমিটার। অথচ আগে এই পথ পাড়ি দিতে সময় লাগতো প্রায় ৩ ঘণ্টা।

রাজধানীর কেন্দ্রীয় রেলস্টেশনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রেসিডেন্ট জোকো উইদোদো জানান, দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রথম বুলেট ট্রেন একবারে ৬০০ যাত্রী পরিবহণ করতে পারবে। এই বুলেট ট্রেন ইন্দোনেশিয়ার যোগাযোগব্যবস্থার একটি মাইলফলক বলেন তিনি।

জানা যায়, এটি চীনের ‘বেল্ট অ্যান্ড রোড’ উদ্যোগের অংশ। প্রায় এক দশকেরও বেশি পুরনো এই উদ্যোগে একাধিক দেশে অবকাঠামোগত প্রকল্পে পৃষ্ঠপোষকতা করছে বেইজিং।

ইন্দোনেশিয়ার চারটি প্রতিষ্ঠান ও চায়না রেলওয়ে ইন্টারন্যাশনাল কোম্পানির সমন্বয়ে গঠিত পিটি কেসিআইসি সংস্থা এই রেললাইন নির্মাণ করেছে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট