,

মনোজকে মেরে ফেলার হুমকি, মুখ খুললেন অভিনেতা

news-image

অনলাইন ডেস্ক : এক অপ্রীতিকর ঘটনায় সেলিব্রেটি ক্রিকেট লিগ (সিসিএল) সাময়িক স্থগিত ঘোষণা করেছে আয়োজক কমিটি। সিসিএলের এই ঘটনা এখন ‘টক অব দ্য টাউন’-এ পরিণত হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে সমালোচনা তুঙ্গে যা শোবিজ অঙ্গনের তারকাদের জন্য বিব্রতকর বলে মন্তব্য করছেন কেউ কেউ।

মোস্তফা কামাল রাজ ও দীপংকর দীপনের দুই দলের মধ্যে হাতাহাতি ও মারামারির ঘটনায় অভিযোগ উঠে দলটির এক খেলোয়াড় অভিনেতা মনোজ প্রামাণিককে মেরে ফেলার হুমকি দিয়েছেন প্রতিপক্ষ দলের (রাজের দল) ক্যাপ্টেন! যা নিয়ে বেশ উৎকণ্ঠা তৈরি হয়েছে। সেসব বিষয় নিয়ে মুখ খুলেছেন অভিনেতা।

সোশ্যালে এক স্ট্যাটাসে মনোজ প্রামাণিক লেখেন, সম্প্রতি সেলিব্রেটি ক্রিকেট লীগে ঘটে যাওয়া বেশকিছু অপ্রীতিকর ঘটনার কারণে আমাকে নিয়ে আপনারা অনেকেই চিন্তিত। আপনাদের চিন্তিত হবার কোনো কারণ নেই, মানসিক ভাবে কিছুটা খারাপ থাকলেও, শারীরিকভাবে আমি ঠিক আছি এবং ভালো আছি। অপ্রীতিকর ঘটনার সময়ে আমার টিমমেটরা আগেই আমাকে টার্গেট করার বিষয়টা আঁচ করতে পারে এবং ঘটনাস্থল থেকে আমাকে সরিয়ে নিয়ে যায়। কিন্তু কেন আমাকে নিয়ে প্রতিপক্ষের দুয়েকজনের এমন উচ্চবাচ্য তা এখনও আমার বোধগম্য নয়। কখনও তাদের সাথে দেখা হলে কথা বলে জেনে নিব।

তিনি আরও লেখেন, মূলত খেলার উত্তেজনা থেকেই প্রতিপক্ষ দলের জার্সি পরা কয়েকজন আমাদের দলের ওপর আঘাত করে। যা খুবই অনাকাঙ্ক্ষিত ও লজ্জাজনক। সেলিব্রেটি ক্রিকেট লিগ আয়োজন করা হয়েছে বাংলাদেশের সংস্কৃতিকর্মীদের এক মেলবন্ধন সৃষ্টি করতে, ক্রিকেটকে আরও উৎসাহিত করতে। বাংলাদেশের সংস্কৃতিতে ও মিডিয়ায় যারা নিয়মিত কাজ করছে তাদের মধ্যকার বন্ধুত্ব দৃঢ় করতেই এই আয়োজন। এরমধ্যে এই ঘটনা একদমই কাম্য নয়। আমাদের টিমের উপর যারা আঘাত করেছিলো তারা হয়ত উত্তেজনার বশে কাজটি করেছে। তাদের চিহ্নিত করে শাস্তির জোর দাবী জানাই। আমাদের টিমের আঘাতপ্রাপ্ত সহকর্মী ও টিমমেটরা যারা হাসপাতালে ছিলেন তাদের জন্য সহমর্মিতা ও ভালো ব্যাপার হচ্ছে তারা সুস্থ হবার পথে। তাদের চিকিৎসা ও ক্ষতির দায়ভারের দাবি জানিয়ে সিসিএল কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

হামলা প্রসঙ্গে তিনি লেখেন, যারা হামলার এই কাজটি করেছে তাদের দুয়েকজন বাদে আমি কাউকেই চিনি না। মাঠে যারা খেলেছে বা টিমের সাথে ছিল তাদেরকে এই হামলায় দেখা যায়নি। তবে দুয়েকজনকে আমি চিনি, কিন্তু তাদের নাম বলব না। কারণ তারা আমার সহকর্মী, কাছেরই মানুষ।

সবশেষে সবার কাছে অনুরোধ জানিয়ে তিনি লেখেন, বিচ্ছিন্ন এই ঘটনা আমাদের সম্পর্ককে নষ্ট করতে পারে না। কিন্তু আমি তাদেরকে অনুরোধ করব আরেকটু সহনশীল হতে ও অন্যদের প্রতি সহমর্মী হতে। সবচেয়ে বড় বিষয় হচ্ছে, সংবাদ সম্মেলনে আমাদের প্রতিপক্ষ টিমের পক্ষ থেকে হামলার দায় স্বীকার করে দুঃখপ্রকাশ করা হয়। আমরা আলিঙ্গনের মাধ্যমে তাদেরকে স্বাগত জানাই। এই সময়গুলোতে যারা পাশে ছিলেন, তাদের প্রতি আমার ভালোবাসা ও কৃতজ্ঞতা। সকল ঝামেলার অবসান ঘটিয়ে সেলিব্রেটি ক্রিকেট লিগ আবারও শুরু হোক। দর্শকদের দুশ্চিন্তা নয়, আনন্দের কারণ হয়ে উঠতে চাই আমরা প্রত্যেকেই। খেলা হোক সম্প্রীতির জন্য, খেলা হোক সাংস্কৃতিক অঙ্গনের প্রত্যেকটি কর্মীর সম্পর্ককে দৃঢ় রাখার জন্য।

বিশ্বকাপে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে উৎসাহ দিতে ‘উই ওয়ান্ট দ্য ওয়ার্ল্ড কাপ’ স্লোগানে শোবিজ তারকাদের নিয়ে আয়োজন করা হয় সেলিব্রেটি ক্রিকেট লিগ (সিসিএল)। দুই বিভাগে এতে অংশ নেয় ৮টি দল। পাঁচ দিনের মহড়া শেষে গত ২৮ সেপ্টেম্বর থেকে শুরু হয় গ্রুপ পর্বের খেলা। ৩০ সেপ্টেম্বর ফাইনালের মধ্য দিয়ে এ আসরের সমাপ্তি হওয়ার কথা থাকলেও এক অপ্রীতিকর ঘটনায় স্থগিত হয়ে যায় পুরো আয়োজন।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না

আপেল সাইডার ভিনেগার খাওয়ার আগে যা জানা জরুরি

ভেনিস ও টরন্টোর পর এবার লন্ডন উৎসবে বাংলাদেশের এই সিনেমা

শেখ হাসিনাকে প্রত্যর্পণ-জ্বালানি সহায়তা নিয়ে যা বলল ভারত

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে কোনো আপডেট নেই : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ঢাকা-দিল্লি কূটনৈতিক সম্পর্কে নতুন টানাপোড়েন

ইয়েমেনে হুতিদের বিরুদ্ধে ২৪ ঘণ্টায় ১৩৩ অভিযান