,

‌‘দেশের রাজনীতি থেকে মনে হয় ভালো মানুষের সংখ্যা কমে যাচ্ছে’

news-image

নিজস্ব প্রতিবেদক : দেশের রাজনীতি থেকে ভালো মানুষের সংখ্যা কমে যাচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।আজ শনিবার সকালে জাতীয় সংসদ ভবন সংলগ্ন ন্যাম ভবন প্রাঙ্গণে সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী, লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য এ কে এম শাহজাহান কামাল এবং সাবেক ভূমি প্রতিমন্ত্রী ও ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য উকিল আবদুস সাত্তার ভূঁইয়ার মরদেহে শ্রদ্ধা শেষে তিনি এমন মন্তব্য করেন।

এদিন সকালে জাতীয় সংসদ ভবন সংলগ্ন ন্যাম ভবন প্রাঙ্গণে দুই এমপির জানাজা অনুষ্ঠিত হয়। এতে মন্ত্রীপরিষদের সদস্যবৃন্দ ও সংসদ সদস্যসহ নানা শ্রেণিপেশার মানুষ অংশ নেন।

পরে আওয়ামী লীগের পক্ষ থেকে দুই সংসদ সদস্যের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন ওবায়দুল কাদেরের নেতৃত্বে আওয়ামী লীগের একটি প্রতিনিধিদল। এ ছাড়া স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর পক্ষ থেকে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়সহ নানা সামাজিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়।

পরে সাংবাদিকদের ওবায়দুল কাদের বলেন, ‘মাঝে মাঝে বড় কষ্ট লাগে, দেশের রাজনীতি থেকে কেন যেন মনে হয় ভালো মানুষের সংখ্যা কমে যাচ্ছে। শাহজাহান কামালের মতো একজন ভালো মানুষ রাজনীতিতে বিরল। তাকে হারানো মানে আমরা একজন ভালো মানুষকে হারালাম। রাজনীতিবিদ হিসেবে তার আদর্শ গুণাবলী আমরা মনে রাখব এবং অনুসরণ করব। এ দুই নেতার মৃত্যুতে আমরা ভালো মানুষ হারালাম।’

তিনি বলেন, ‘আমরা এখানে জানাজায় শামিল হয়েছি। আমাদের পার্টির পক্ষ থেকে আমরা ফুল দিয়েছি। আমাদের পার্টির প্রধান প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাইরে আছেন, তিনি শোকবার্তা পাঠিয়েছেন।’

ব্যক্তিগতভাবে শাহজাহান কামাল তার খুবই ক্লোজলি রিলেটেড ছিলেন জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, ‘তিনি ছাত্রনেতা থেকে জননেতা হয়েছেন। পরে মন্ত্রী। একাত্তরের মুক্তিযোদ্ধা ছিলেন। একজন সাচ্চা আদর্শবান মানুষ ছিলেন। আবদুস সাত্তারও একজন ভালো মানুষ হিসেবে তার এলাকায় যথেষ্ট জনপ্রিয় ছিলেন। তিনি জনগণের ভোটে বারবার নির্বাচিত হয়েছেন।’

উল্লেখ্য, সাবেক প্রতিমন্ত্রী ও ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের সংসদ সদস্য উকিল আবদুস সাত্তার ভূঁইয়া এবং লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য ও সাবেক বিমানমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা এ কে এম শাহজাহান কামাল মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল শুক্রবার দিবাগত রাত ৩টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান উকিল আবদুস সাত্তার ভূঁইয়া। একই হাসপাতালে আধা ঘণ্টা পর রাত সাড়ে ৩টায় মারা যান এ কে এম শাহজাহান কামাল।

 

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না

আপেল সাইডার ভিনেগার খাওয়ার আগে যা জানা জরুরি

ভেনিস ও টরন্টোর পর এবার লন্ডন উৎসবে বাংলাদেশের এই সিনেমা

শেখ হাসিনাকে প্রত্যর্পণ-জ্বালানি সহায়তা নিয়ে যা বলল ভারত

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে কোনো আপডেট নেই : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ঢাকা-দিল্লি কূটনৈতিক সম্পর্কে নতুন টানাপোড়েন

ইয়েমেনে হুতিদের বিরুদ্ধে ২৪ ঘণ্টায় ১৩৩ অভিযান