,

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে নাসিরনগরে জশনে জুলুছ অনুষ্ঠিত

news-image

আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর  : “তুমি যে নূরের নবী নিখিলের ধ্যানের ছবি,তুমি না এলে দুনিয়ায় আঁধারে ডুবিতো সবি”এই প্রতিপাদ্য বিষয়কে ধারণ করে ব্রাহ্মনবাড়িয়ার নাসিরনগরে পবিত্র জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী(সাল্লাল্লাহু আলাইহী ওয়া সাল্লাম) পালিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে আহলে সুন্নাত ওয়াল জামাত নাসিরনগর উপজেলা শাখার আয়োজনে জামিয়া মতিনিয়া সুন্নীয়া আলিয়া মাদ্রাসা প্রাঙ্গণ থেকে উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের সভাপতি পীরজাদা মাওলানা রিয়াজুল করিম আলকাদরীর নেতৃত্বে এক বর্ণাঢ্য জশনে জুলুছ (শোভাযাত্রা) উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এসে শেষ হয়। জশনে জুলুছে বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থী,দরবার শরীফের পীর মাশায়েখসহ হাজার হাজার মুসল্লী অংশ গ্রহণ করেন। পরে উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের সভাপতি পীরজাদা মাওলানা রিয়াজুল করিম আলকাদরীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক মাওলানা কাজী আতাউর রহমান গিলমানের সঞ্চালনায় অনুষ্ঠিত মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন সমাজ কল্যাণ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বদরুদ্দোজা মোহাম্মদ ফরহাদ হোসেন সংগ্রাম এমপি।

মাহফিলে উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের সাবেক সভাপতি পীরজাদা মাওলানা কাজী আলাউদ্দিন আহমেদ,বর্তমান সহ-সভাপতি পীরজাদা সৈয়দ সিরাজুল ইসলাম,মাওলানা নজরুল ইসলাম আজিজি,জামিয়া মতিনিয়া সুন্নীয়া আলিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা পীরজাদা মাওলানা মুস্তাক আহমেদ,সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আক্তারুজ্জামান,প্রভাষক মাওলানা আশরাফুল আজিজিসহ আলেম ওলামা ও পীর মাশায়েখগন বক্তব্য রাখেন। এসময় উপজেলা চেয়ারম্যান রাফিউদ্দিন আহমেদ,উপজেলা আওয়ামীলীগের সভাপতি অসিম কুমার পাল,সাধারণ সম্পাদক লতিফ হোসেন,যুগ্ম-সম্পাদক সৈয়দ লিয়াকত আব্বাস টিপুসহ, আলেম ওলামা ও বিভিন্ন দরবার শরীফের পীর মাশায়েখগন উপস্থিত ছিলেন। পরে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের সাবেক সভাপতি পীরজাদা মাওলানা কাজী আলাউদ্দিন আহমেদ আলকাদরী। ঈদে মিলাদুন্নবী(সা:) উপলক্ষে মাহফিলে একটি বিশেষ স্মরণিকার মোড়ক উম্মোচন করা হয়।

মাহফিলে বক্তারা বলেন,১২ রবিউল আউয়াল পৃথিবীর বুকে আল্লাহর রহমত হিসেবে আবির্ভূত হন আমাদের প্রিয় নবী হরয়ত মুহাম্মদ(সা.)। তিনি সমগ্র বিশ্ববাসীর জন্য সর্বোত্তম আদর্শের শিক্ষাদাতা হিসেবে আবির্ভূত হয়ে তাঁর সুন্দরতম আদর্শের মাধ্যমে পৃথিবীতে শান্তি-সৌহার্দ্য,সাম্য-মানবতা প্রতিষ্ঠা করেন।

 

এ জাতীয় আরও খবর

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না

আপেল সাইডার ভিনেগার খাওয়ার আগে যা জানা জরুরি

ভেনিস ও টরন্টোর পর এবার লন্ডন উৎসবে বাংলাদেশের এই সিনেমা

শেখ হাসিনাকে প্রত্যর্পণ-জ্বালানি সহায়তা নিয়ে যা বলল ভারত

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে কোনো আপডেট নেই : পররাষ্ট্র প্রতিমন্ত্রী