,

নবীনগরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে র‍্যালি আলোচনাসভা

news-image
ইব্রাহীম খলিল : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে আহলে সুন্নাত ওয়াল জামা’আত উপজেলা শাখার আয়োজনে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে জশনে জুলুছের বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা, মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) সকালে  নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।আহলে সুন্নাত ওয়াল জামা’আতের সভাপতি অধ‍্যক্ষ মুফতি মোঃ এনামুল হক কুতুবীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা আবদুল মতিন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে  বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক এমপি ফয়জুর রহমান বাদল।
এসময় উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জহির উদ্দিন চৌধুরী সাহান, উদযাপন কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ খলিলুর রহমান, অধ‍্যক্ষ মোঃ নূরুল ইসলাম, সহকারী অধ্যাপক শরিফুল ইসলাম, প্রভাষক আনোয়ার হোসাইন, হাজী কানু মিয়া, হাজী বাচ্চু মিয়া, উপজেলা মডেল মসজিদের ইমাম হাফেজ মো. বেলাল হোসাইন, হাফেজ মাওলানা রাশেদুল হাসান, ক্বারী আব্দুল বাছির, উদযাপন কমিটির সাধারণ সম্পাদক সালাউদ্দিন বাবু, বিভিন্ন দরবার শরীফের পীর মাশায়েখ, বিভিন্ন মাদ্রাসার শিক্ষক, সাংবাদিক, বিভিন্ন মসজিদের খতিব ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সরেজমিনে দেখা যায়, স্কুল গেইট থেকে জশনে জুলুছের র‌্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান ঘুরে এসে স্কুল প্রাঙ্গণে এসে শেষ হয়। র‌্যালিতে ধর্মপ্রাণ মুসল্লিরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
এসময় ধর্মপ্রাণ আশেকে রাসুল (সাঃ) মুসল্লিরা নানা রঙ-বে-রঙের ব্যানার ফেস্টুন ও কলেমা খচিত পতাকা নিয়ে ‘নারায়ে তাকবির আল্লাহু আকবর, নারায়ে রিসালাত ইয়া রাসুলাল্লাহ’ ধ্বনিতে শ্লোগান দিতে থাকে। এতে মুখরিত হয়ে উঠে পুরো নবীনগর শহর।
বক্তারা হযরত মুহাম্মদ (সাঃ) এর জন্ম ও জীবনী সম্পর্কে বিশদ আলোচনা করেন। এদিকে জুলুসকে কেন্দ্র করে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেয় আইনশৃঙ্খলা বাহিনী।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট