রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শ্রীলঙ্কাকে ২৬৩ রানে অলআউট করলো বাংলাদেশ

news-image

স্পোর্টস ডেস্ক : গোহাটিতে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে আজ শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছে বাংলাদেশ। পাথুম নিশাঙ্কা ও ধনঞ্জয়া ডি সিলভার জোড়া ফিফটি হাঁকালেও ৫ বল বাকি থাকতে লঙ্কানদের ২৬৩ রানে অলআউট করে দিয়েছে টাইগাররা। অর্থাৎ জিততে হলে ২৬৪ করতে হবে বাংলাদেশকে।

গোহাটির বারসাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিল শ্রীলঙ্কা। শুরুটা বেশ দাপটের সঙ্গে করেন দুই ওপেনার পাথুম নিশাঙ্কা আর কুশল পেরেরা। ঝোড়ো ব্যাটিং করে ১০০ রানের ওপর জুটি গড়েন তারা।

২৪ বলে ৩৪ করে কুশল পেরেরা রিটায়ার্ড হার্ট হয়ে সাজঘরে ফেরত যান। কুশল মেন্ডিসও ঝোড়ো ব্যাটিং করতে চেয়েছিলেন। তবে ১৯ বলে ২২ রানেই তাকে থামিয়ে দেন নাসুম আহমেদ, ১৫তম ওভারে।

পরের ওভারে সাদিরা সামারাবিক্রমাকে ফেরান শেখ মাহেদি। পাথুম নিশাঙ্কা মারকুটে হাফসেঞ্চুরি তুলে নেন। ৬৪ বলে ৬৮ করা এই ব্যাটারকে ফিরতি ক্যাচ বানান মাহেদি।

চারিথ আসালাঙ্কা খেলছিলেন দেখেশুনে ধীরগতিতে। তার ইনিংসটিও বড় হয়নি। ৩২ বলে ১৮ করে মাহেদির তৃতীয় শিকার হন এই ব্যাটার।

অধিনায়ক হিসেবে দায়িত্ব নিয়ে খেলতে পারেননি দাসুন শানাকা। ১৭টি বল খেলে মাত্র ৩ রান করে শরিফুল ইসলামকে উইকেট দিয়ে যান তিনি।

এরপর ২৭ বলে ১৮ করা ব্যাটার দিমুথ করুণারত্নকে নন স্ট্রাইকে সরাসরি থ্রোতে রানআউট করেন মাহমুদউল্লাহ। ২১৮ রানে লঙ্কানদের ৬ উইকেট তুলে নেয় বাংলাদেশ।
দলের পক্ষে বড় রানের সংগ্রহ এনে দিতে চেষ্টা চালান ধনঞ্জয়া ডি সিলভা। যদিও হাফসেঞ্চুরি করেও তা বেশিদূর এগিয়ে নিতে পারেননি তিনি।

৭৯ বলে ৫৫ রান করে মিরাজের বলে মাহমু্দউল্লাহর হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন ধনঞ্জয়া। শেষ পর্যন্ত ৪৯.১ ওভারে ২৬৩ রানে অলআউট হয় শ্রীলঙ্কা।

বাংলাদেশের শেখ মাহদি ৩৬ রানে নেন ৩টি উইকেট। একটি করে উইকেট শিকার তানজিম সাকিব, শরিফুল ইসলাম, মেহেদি হাসান মিরাজ ও নাসুম আহমেদের।

 

এ জাতীয় আরও খবর

মারতে মারতে বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেল বিএসএফ

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় অভিযুক্ত ওসিকে প্রত্যাহার

টানা ২৯ ম্যাচে অপরাজিত মরক্কো, হারাতে পারবে তো ব্রাজিল?

৪০ বছর পর ‘নাম্বার টেন’ ছাড়া মাঠে নামবে ব্রাজিল

নবীনগরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

নবীনগর আলাউদ্দিন খাঁ কলেজে বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

কসবায় হজযাত্রীর লাগেজ হারানো কেন্দ্র করে দুই গ্রামবাসীর মাঝে সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত

বিনিয়োগে আস্থা ফেরেনি, উদ্যোগ থাকলেও সংশয়

স্বর্ণের দাম ভরিতে বেড়েছে ৬,৫৯০ টাকা

ঢাকাসহ ১৫ জেলায় বজ্রবৃষ্টির আভাস

মমেকে হাম উপসর্গে মৃত্যু ৫০

দুধ দিয়ে গোসল করে জামায়াত ত্যাগের ঘোষণা শেখ তারেকের