,

ভারতে পর্যটকের তালিকায় বাংলাদেশীরা দ্বিতীয়

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ২০২২ সালে ভারতে সফরকারী পর্যটকদের ২০% ছিল বাংলাদেশ থেকে, যা দ্বিতীয় সর্বোচ্চ। অন্যদিকে দেশটিতে সর্বোচ্চ সংখ্যক পর্যটক গেছে যুক্তরাষ্ট্র থেকে। এই তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে যুক্তরাজ্য। বুধবার (২৭ সেপ্টেম্বর) বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে ভারতের পর্যটন মন্ত্রণালয়।

ভারতীয় গণমাধ্যম থেকে জানা যায়, গত বছর দেশটিতে মোট ৬১ লাখ ১৯ হাজার পর্যটক ভ্রমণে যান; যা আগের বছরের চেয়ে ৩০৫.৪ শতাংশ বেশি। এতে ভারতের আয় হয় ১ লাখ ৩৪ হাজার ৫৪৩ কোটি রুপি। ২০২১ সালের ৬৫ হাজার কোটি রুপির তুলনায় এটি অনেকটাই বেশি।

বিবৃতিতে বলা হয়েছে, ২০২২ সালে ভারতে ভ্রমণকারী বিদেশি পর্যটকদের শীর্ষ তিন উৎস ছিল যুক্তরাষ্ট্র (২২ দশমিক ১৯ শতাংশ), বাংলাদেশ (২০ দশমিক ২৯ শতাংশ) ও যুক্তরাজ্য (৯ দশমিক ৯৮ শতাংশ)।

তালিকার শীর্ষ দশে থাকা বাকি দেশগুলোর মধ্যে রয়েছে অস্ট্রেলিয়া (৫ দশমিক ৯৬ শতাংশ), কানাডা (৪ দশমিক ৪৮ শতাংশ), শ্রীলঙ্কা (২ দশমিক ৮ শতাংশ), নেপাল (২ দশমিক ১৯ শতাংশ), জার্মানি (২ দশমিক ০১ শতাংশ), সিঙ্গাপুর (১ দশমিক ৮৯ শতাংশ) এবং মালয়েশিয়া (১ দশমিক ৮৮ শতাংশ)।

এর বাইরে ফ্রান্স থেকে ১ দশমিক ৭৯ শতাংশ, রাশিয়া থেকে ১ দশমিক ৫৪ শতাংশ, মালদ্বীপ থেকে ১ দশমিক ১৪ শতাংশ, পর্তুগাল ১ দশমিক ১০ শতাংশ এবং ইতালি থেকে ০.৯৭ শতাংশ পর্যটক পেয়েছে ভারত।

করোনাভাইরাস মহামারির আগে ২০১৯ সালে ১ কোটি ৯ লাখ ৩০ হাজার বিদেশি পর্যটক পেয়েছিল ভারত। ২০২১ সালে এর সংখ্যা ছিল মাত্র ১৫ লাখ ২৭ হাজার। তবে ২০২২ সালে সেই সংখ্যা বেড়ে ৬১ লাখ ৯১ হাজারে পৌঁছেছে। গত এপ্রিলে ভারতের কেন্দ্রীয় পর্যটনমন্ত্রী জি কিশান রেড্ডি রাজ্যসভায় এক প্রশ্নের লিখিত জবাবে এই তথ্য জানিয়েছিলেন।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট