,

হাসি বেগম ভেবে দাফন হওয়া লাশটি কার?

news-image

অনলাইন ডেস্ক : ফরিদপুরে হাসি বেগম নামের এক গৃহবধূ নিখোঁজের ১৫ দিন পর অর্ধগলিত একটি মরদেহ উদ্ধার করে পুলিশ। সেই মরদেহটি হাসি বেগমের বলে শনাক্ত করেন তার মা। পরে তাকে দাফন করা হয়। তবে দাফনের ৫ দিন পর সেই হাসি বেগমকে জীবত উদ্ধার করে পুলিশ।

এ ঘটনার পর হাসি বেগম পরিচয়ে দাফন হওয়া মরদেহটি কার, সেই প্রশ্ন উঠেছে। পুলিশ বলছে, মরদেহটি ভাঙ্গা থানার মানিকদহ ইউনিয়নের আদমপুর এলাকার নাউটানা এলাকা থেকে উদ্ধার করা হয়েছিল। মরদেহটি হাসি বেগমের বলে তার মা শনাক্ত করেছিলেন। এখন হাসি বেগম জীবিত উদ্ধার হওয়ায় মারদেহটির পরিচয় শনাক্ত জরুরি হয়ে পড়েছে। তবে মরদেহের ডিএনএ সংগ্রহ করা আছে। পাশাপাশি ভাঙ্গার আশপাশের থানায় নিখোঁজ ব্যক্তিদের তথ্য চেয়ে বার্তা পাঠানো হয়েছে।

হাসি বেগমের স্বজনেরা জানান, সদরপুরের কৃষ্ণপুর ইউনিয়নের শৌলডুবি গ্রামে ভুবনেশ্বর নদীর পাড়ে স্থানীয় শৌলডুবি নূর এ মদিনা কবরস্থানে গত শনিবার ওই মরদেহটি দাফন করা হয়। দাফনের দুই দিন পর হাসি বেগম ফোন করে জানান, তিনি বেঁচে আছেন। এখন দাফন হওয়া মরদেহটি নিয়ে বিব্রতকর পরিস্থিতিতে পড়েছে পুলিশ।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়ারুল ইসলাম জানান, গত ২০ সেপ্টেম্বর উদ্ধার হওয়ার পর মরদেহটি হাসি বেগমের বলে শনাক্ত হওয়ায় ময়নাতদন্তের পর মরদেহটি পরিবারের হাতে তুলে দেওয়া হয়। এখন হাসি বেগম জীবিত পাওয়া যাওয়ায় জানা গেল, মরদেহটি অন্য কোনো নারীর। মরদেহটি ১২ থেকে ১৫ দিনের পুরোনো হওয়ায় সমস্যা তৈরি হয়েছে। এখন তার পরিচয় উদ্‌ঘাটন করা জরুরি হয়ে পড়েছে। তবে আশার কথা হলো পুলিশের পক্ষ থেকে মরদেহটির ডিএনএ সংরক্ষণ করা হয়েছে। এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে একটি হত্যা মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

ওসি আরও বলেন, মরদেহটি কার জানার পর আশপাশের থানায় তথ্য চেয়ে বার্তা পাঠানো হয়েছে। মরদেহ শনাক্ত করাসহ হত্যার রহস্য উদ্‌ঘাটনের পুলিশ উদ্যোগ নিচ্ছে। এ ব্যাপারে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, গতকাল বিকেলে ফরিদপুরের আদালতে জবানবন্দি দেওয়ার পর বাবাকে ফাঁকি দিয়ে আবার উধাও হয়েছিলেন হাসি বেগম। হাসি বেগমকে আদালত প্রাঙ্গণে তন্ন তন্ন করে খুঁজে না পেয়ে সন্ধ্যায় বাড়িতে ফিরে যান বাবা শেখ হাবিবুর রহমান। আজ বৃহস্পতিবার সকাল পর্যন্ত হাসি বেগমের কোনো সন্ধান পাওয়া যায়নি। তবে হাসি বেগমের বাবার ধারণা, তার মেয়ে আবার ময়মনসিংহের নান্দাইলে চলে গেছেন।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট