রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

কর ফাঁকিতে অভিযুক্ত শাকিরা

news-image

অনলাইন ডেস্ক : কলম্বিয়ান বংশোদ্ভূত পপতারকা শাকিরার বিরুদ্ধে দ্বিতীয়বারের মতো কর ফাঁকির অভিযোগ এনেছে স্পেন সরকার। খবর বিবিসির

প্রতিবেদনে বলা হয়েছে, স্প্যানিশ ফুটবল তারকা জেরার্ড পিকের সঙ্গে বার্সোলোনায় থাকাকালীন শাকিরা বিপুল পরিমাণ কর ফাঁকি দিয়েছেন বলে অভিযোগ উঠেছে।

স্পেনের প্রসিকিউটররা জানান, শাকিরা ২০১৮ সালে ৬.৭ মিলিয়ন ইউরো (প্রায় ৭৫ কোটি টাকা) কর ফাঁকি দিয়েছেন। এল ডোরাডো ওয়ার্ল্ড ট্যুরের জন্য তিনি কয়েক লাখ টাকা অগ্রিম নিয়েছিলেন, যে তথ্য তিনি গোপন করেছেন।

চলতি বছরের জুলাইয়ে এ নিয়ে তদন্ত শুরু হয়, গত মঙ্গলবার এর বিস্তারিত প্রকাশ করা হয়েছে।

৪৬ বছর বয়সী এই তারকা সংগীতশিল্পী বর্তমানে মিয়ামিতে থাকেন। সেখানে তার আইনি দলও কর ফাঁকির এই অভিযোগের বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি।

গত বছর নভেম্বরে বার্সেলোনায় ৬টি কর ফাঁকির মামলায় বিচারের মুখোমুখি হয়েছেন শাকিরা।

এ জাতীয় আরও খবর

ইসলামী ব্যাংককে ২৫০০ কোটি টাকা দিলো বাংলাদেশ ব্যাংক

দেশে নতুন ৬৭০ স্কুল-কলেজ স্থাপন করবে সরকার

আবু সাঈদ হত্যা মামলার ৮০৯ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে গুম-নির্যাতন মামলায় সাক্ষ্যগ্রহণ আজ

২৮ বছর পর বিশ্বকাপে ফিরে পয়েন্ট টেবিলে ব্রাজিলকে টপকাল স্কটল্যান্ড

প্রথম ম্যাচ ড্রয়ে শুরু হলে বিশ্বকাপ জিততে পারে না ব্রাজিল

রামিসা হত্যা: দায় স্বীকার করে জেল আপিল আসামি সোহেল রানার

মারতে মারতে বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেল বিএসএফ

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় অভিযুক্ত ওসিকে প্রত্যাহার

টানা ২৯ ম্যাচে অপরাজিত মরক্কো, হারাতে পারবে তো ব্রাজিল?

৪০ বছর পর ‘নাম্বার টেন’ ছাড়া মাঠে নামবে ব্রাজিল

নবীনগরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০