,

বিশ্বকাপ খেলতে ঢাকা ছেড়েছে ক্রিকেট দল

news-image

স্পোর্টস ডেস্ক : ভারতে পঞ্চাশ ওভারের মেগা বিশ্বকাপ খেলতে দেশ ছেড়েছেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার ও কোচিং স্টাফরা। বুধবার বিকেল চারটার পরে চার্টাড বিমানে ঢাকা ত্যাগ করেছে ২৮ জনের বহর।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) মঙ্গলবার ১৫ জনের চূড়ান্ত দল ঘোষণা করেছে। বিশ্বকাপে অংশ নেওয়া ১৫ ক্রিকেটারসহ হেড কোচ-সহকারী কোচ-বোলিং কোচ, টিম ফিজিও, টিম ম্যানেজারসহ আরও ১৩জন স্টাফ ভারত সফরে গেছেন।

ভারতে বাংলাদেশ দলের প্রথম গন্তব্য গোয়াহাটি। সেখানে বিশ্বকাপের দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ দল। যার প্রথমটি মাঠে গড়াবে একদিন পর অর্থাৎ আগামী শুক্রবার। বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় শ্রীলঙ্কার মুখোমুখি হবে চন্ডিকা হাথুরুসিংহের দল।

এরপর ২ অক্টোবর গোয়াহাটির বারশাপাড়া স্টেডিয়ামে শক্তিশালী ইংল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। ওই ম্যাচ খেলে পরদিন বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেবেন দলের ক্রিকেটাররা। বাংলাদেশ ৭ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু করবে।

ভারতে অনুষ্ঠেয় বিশ্বকাপের জন্য ঘোষিত বাংলাদেশ দলে নেই অভিজ্ঞ ক্রিকেটার তামিম ইকবাল। কোমরের ইনজুরিতে ছিলেন তিনি। নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ খেলতেই তার ওই পুরনো ব্যথা ফিরে আসে। বিশ্বকাপে খেলার জন্য তামিম পুরোপুরি ফিট না হওয়ায় তাকে দলে নেওয়া হয়নি।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট