,

টি-২০তে প্রথমবার ৩০০, চারটি বিশ্বরেকর্ড

news-image

স্পোর্টস ডেস্ক : এশিয়ান গেমসে ইতিহাস গড়েছে নেপাল। গড়েছে একাধিক রেকর্ড। প্রথমবার টি-২০ ফরম্যাটে ৩০০ রান করার কীর্তি গড়েছে তারা। টি-২০ ফরম্যাটে সবচেয়ে বড় জয় পেয়েছে দলটি। সঙ্গে টি-২০’র দ্রুততম সেঞ্চুরি ও ফিফটির রেকর্ডও দখলে নিয়েছে দলটির ক্রিকেটাররা।

বুধবার হ্যাংঝুর পিংফেং ক্যাম্পাসের ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত এশিয়ান গেমসে মঙ্গোলিয়ার বিপক্ষে এতোসব রেকর্ড করেছে দলটি। টস জিতে ব্যাট করতে নামার পর নেপালের দুই ওপেনার ৬৬ রানে ফিরে যান।

এরপর তিনে নেমে কুশল মাল্লা ঝড় শুরু করেন। ৫০ বলে ১৩৭ রানের ইনিংস খেলেন তিনি। টি-২০ দ্রুততম ৩৪ বলে সেঞ্চুরি পূর্ণ করেন। তার হার না মানা ইনিংসে আটটি চার ও ১২টি ছক্কা ছিল। তিনি ভেঙেছেন ডেভিড মিলার ও রোহিত শর্মার ৩৫ বলে সেঞ্চুরির রেকর্ড।

চারে নামা রোহিত পতিদার খেলেন ৩৭ বলে ৬১ রানের ইনিংস। তিনি খেলেন ছয়টি ছয় ও দুটি চারের শট। পাঁচে নেমে দিপেন্দ্র সিং ১০ বলে ৫২ রানের বিধ্বংসী ইনিংস খেলেন। নয় বলে ফিফটি করেন তিনি। যুবরাজ সিংয়ের ২০০৭ বিশ্বকাপে ১২ বলে ফিফটির রেকর্ড ভেঙে দেন। দিপেন্দ্র ১০ বল খেলে আটটি ছক্কা মারেন।

তাদের ব্যাটে নেপালে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেটে ৩১৪ রান করে। জবাব দিতে নেমে মঙ্গোলিয়া মাত্র ৪১ রানে অলআউট হয়ে যায়। নেপাল তুলে নেয় টি-২০ সবচেয়ে বড় ২৭৩ রানের জয়। এর আগে টি-২০ সর্বোচ্চ রান ছিল ২৭৮। আয়ারল্যান্ডের বিপক্ষে যা করেছিল আফগানিস্তান।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট