,

বিশ্বকাপের দল ঘোষণা, বাদ তামিম আছেন মাহমুদউল্লাহ

news-image

ক্রীড়া প্রতিবেদক : দরজায় কড়া নাড়ছে বিশ্বকাপ। তার আগমুহূর্তে বাংলাদেশ ক্রিকেট দলে শুরু হয় চরম নাটকীয়তা। দুই সিনিয়র ক্রিকেটার সাকিব আল হাসান ও তামিম ইকবালের মাঝে কিছুটা দ্বন্দ্বের বিষয় আগেই সামনে এসেছিল। সে কারণে গত দুদিন ধরে রহস্যময় পরিস্থিতি দেশের ক্রিকেটে। অবশেষে টাইগারদের বিশ্বকাপ দল ঘোষণা করা হয়েছে। সাকিবকে অধিনায়ক রেখে ঘোষিত দলে রয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদও। তবে পুরোপুরি ফিট না হওয়ায় দলে রাখা হয়নি দেশসেরা ওপেনার তামিমকে।

আজ (মঙ্গলবার) রাত সোয়া ৮টায় ১৫ সদস্যের এই স্কোয়াড ঘোষণা করা হয়েছে। একইসঙ্গে উন্মোচন করা হয়েছে টাইগারদের বিশ্বকাপ জার্সি।

আগামী ৫ অক্টোবর ভারতের মাটিতে শুরু হচ্ছে বিশ্বক্রিকেটের মর্যাদাপূর্ণ এই আসর। বিশ্বকাপের জন্য দল ঘোষণার শেষ সময় আগামীকাল (বুধবার)। অন্য দেশগুলো আগেই তাদের দল ঘোষণা করে ইতোমধ্যে তাতে কিছু পরিবর্তনও এনেছে। বিপরীতে শেষ মুহূর্তে এসে ঘোষণা করা হয়েছে সাকিব আল হাসানের দল।

এদিন নিজেদের অফিসিয়াল ফেসবুক পোস্টে একটি ভিডিও পোস্ট করে বিশ্বকাপের দল দিয়েছে বিসিবি। সাকিব আল হাসানকে অধিনায়ক করে ঘোষিত দলে সুযোগ পেয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। বিশ্বকাপের দলে আরও আছেন তরুণ ক্রিকেটার তানজিদ হাসান তামিম ও তানজিম হাসান সাকিব।

“বাংলাদেশ দল আইসিসি ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ সাকিব আল হাসান (অধিনায়ক) লিটন দাস নাজমুল হোসেন শান্ত তাওহীদ হৃদয় মাহমুদউল্লাহ রিয়াদ মুশফিকুর রহিম মেহেদী হাসান মিরাজ তানজিদ হাসান তামিম শেখ মেহেদি নাসুম আহমেদ তাসকিন আহমেদ হাসান মাহমুদ তানজিম হাসান সাকিব শরীফুল ইসলাম মুষ্তাফিজুর রহমান।
বিশ্বকাপের জন্য বাংলাদেশ দল : সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, তানজিদ হাসান তামিম, শেখ মেহেদি, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, তানজিম হাসান সাকিব, শরীফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট