,

বিএম ফরহাদ হোসেন সংগ্রাম এমপি‘র ছোট বোনের ইন্তেকাল

news-image

আকতার হোসেন ভূইয়া,নাসিরনগর : সমাজ কল্যান মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও ব্রাহ্মণবাড়িয়ার-১ নাসিরনগর আসনের সংসদ সদস্য বদরুদ্দোজা মোঃ ফরহাদ হোসেন সংগ্রামের ছোট বোন ফারজানা হোসেন মুক্তি সোমবার সন্ধ্যায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি——রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫১ বছর। তিনি নি:সন্তান ছিলেন। আজ মঙ্গলবার বাদ জোহর গুনিয়াউক জমিদার বাড়ি জামে মসজিদ প্রাঙ্গণে জানাজা অনুষ্ঠিত হয়।

তিনি গুনিয়াউক গ্রামের কৃতি সন্তান বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির সাবেক মহাসচিব বীর মুক্তিযোদ্ধা মরহুম এম ফখরুল হোসেন ও বাংলাদেশ আনসার ভিডিপির উপ-পরিচালক বীর মুক্তিযোদ্ধা মরহুম ফেরদৌস আরা বেগম রুনুর মেয়ে। মরহুমার জানাজার নামাজে সমাজ কল্যান মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বদরুদ্দোজা মোঃ ফরহাদ হোসেন সংগ্রাম এমপি, উপজেলা চেয়ারম্যান ও সাবেক উপজেলা আওয়ামীলীগ সভাপতি রাফিউদ্দিন আহমেদ,উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ফখরুল ইসলাম,সহকারী কমিশনার ভূমি মোনাব্বর হোসেন,থানার অফিসার ইনর্চাজ মো: সোহাগ রানা,উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক লতিফ হোসেনসহ সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি,দলীয় নেতাকর্মী ও এলাকার বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহন করেন।

পরে মরহুমাকে গুনিয়াউক পারিবারিক কবরস্থানে পিতা-মাতার কবরের পাশে তাঁেক দাফন করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট