,

সন্ত্রাসীদের গুলিতে ভুবনের মৃত্যু: হিমেল দুই দিনের রিমান্ডে

news-image

নিজস্ব প্রতিবেদক : গুলিবিদ্ধ হয়ে ভুবন চন্দ্র শীল নিহতের ঘটনায় গ্রেফতার মারুফ বিল্লাহ হিমেলের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার তাকে আদালতে হাজির করা হয়। এরপর ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা তেজগাঁও শিল্পাঞ্চল থানার উপপরিদর্শক বিএম রানা।

অন্যদিকে আসামিপক্ষ রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শেখ সাদী তার জামিন নামঞ্জুর করে দুদিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে ১৮ সেপ্টেম্বর রাতে তেজগাঁও বিজি প্রেস ও পেট্রোল পাম্পের মাঝামাঝি স্থানে শীর্ষ সন্ত্রাসী মামুনকে ঘিরে ধরে চারটি মোটরসাইকেলে আসা ৭-৮ জন যুবক।

এসময় দৌড়ে পালানোর সময় তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে দুর্বৃত্তরা। অপরদিকে অফিস থেকে আরামবাগের মেসে ফিরছিলেন ভুবন চন্দ্র শীল। তেজগাঁও এলে তিনি সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলিতে আহত হন। ঘটনার আটদিন পর সোমবার সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর পপুলার হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) লাইফ সাপোর্টে থাকা অবস্থায় মারা যান তিনি।

এ ঘটনায় নিহত ভুবনের স্ত্রী রত্না রানী শীল বাদী হয়ে তেজগাঁও থানায় অজ্ঞাত সাত-আটজনকে আসামি করে মামলা করেন।

ভুবন শীল আরামবাগের বাসায় একাই থাকতেন। তার স্ত্রী রত্না একমাত্র মেয়েকে নিয়ে থাকেন নোয়াখালীর মাইজদীতে। রত্না মাইজদীর একটি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক। তাদের মেয়ে ভূমিকা চন্দ্র শীল সদ্য এসএসসি পাস করেছে।

 

এ জাতীয় আরও খবর

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না

আপেল সাইডার ভিনেগার খাওয়ার আগে যা জানা জরুরি

ভেনিস ও টরন্টোর পর এবার লন্ডন উৎসবে বাংলাদেশের এই সিনেমা

শেখ হাসিনাকে প্রত্যর্পণ-জ্বালানি সহায়তা নিয়ে যা বলল ভারত