রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

পরী-বুবলীর ‘খেলা হবে’

news-image

বিনোদন প্রতিবেদক : ‘খেলা হবে’ নিয়ে ইতিমধ্যেই অনেক কাণ্ড ঘটে গেছে। বাংলাদেশের রাজনীতিতে একসময়ের আলোচিত এই স্লোগানটি প্রভাব ফেলেছে পশ্চিমবঙ্গের রাজনীতিতেও। সেখানকার রাজনীতিবিদ ও নির্মাতা রাজ চক্রবর্তী ‘আবার প্রলয়’ ওয়েব সিরিজে এই শিরোনামে একটি আইটেম গান ব্যবহার করেছেন।

শুধু তাই না, গেল জুলাইয়ে মুক্তি পাওয়া ‘রকি অর রানি কি প্রেম কাহানি’ সিনেমায় আলিয়া ভাটের মুখেও শোনা গেছে ‘খেলা হবে’ সংলাপটি। টালিউড, বলিউড ঘুরে এবার ‘খেলা হবে’ ঢালিউডে। আর এই খেলায় দেখা মিলবে ঢাকাই সিনেমার জনপ্রিয় দুই চিত্রনায়িকা পরীমণি ও শবনম বুবলিকে। তবে সেটি পর্দায়।

এই দুই চিত্রনায়িকাকে নিয়ে নতুন সিনেমা নির্মাণ করবেন ‘ন ডরাই’খ্যাত পরিচালক তানিম রহমান অংশু। নাম ‘খেলা হবে’। পরী-বুবলীর পাশাপাশি এতে আরও অভিনয় করবেন মুশফিক ফারহান, আবুল কালাম আজাদ, শহিদুল আলম সাচ্চুসহ অনেকে। এটি প্রযোজনা করছে টিএম ফিল্মস। তথ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত হওয়া এক প্রজ্ঞাপনে তা নিশ্চিত করা হয়েছে।

প্রজ্ঞাপনে তথ্য মন্ত্রণালয় থেকে ‘খেলা হবে’র আংশিক দৃশ্য ধারণের জন্য ১২জন শিল্পী ও কলাকুশলীর ভারত গমনের অনুমতি প্রদান করা হয়েছে। তথ্য মন্ত্রণালয়ের উপসচিব (অতিরিক্ত) সাইফুল ইসলাম স্বাক্ষরিত সেই প্রজ্ঞাপনে আগামী ২৭ সেপ্টেম্বর থেকে ২১ অক্টোবর পর্যন্ত মোট ২৫ দিন ভারতে শুটিং করার অনুমতি পেয়েছেন তারা।

এদিকে একাধিক ঘনিষ্ট সূত্রে জানা গেছে, আগামী অক্টোবর থেকে ভারতে ‘খেলা হবে’ সিনেমার শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। এ কারণে টিএম ফিল্মসের পক্ষে ফারজানা মুন্নি ভারতে যাওয়া ও সেখানে শুটিংয়ের অনুমতি চেয়ে তথ্য মন্ত্রণালয় বরাবর আবেদন করেন।

 

এ জাতীয় আরও খবর

খুলনায় মসজিদে ঢুকে গুলি, আহত ২

আবু সাঈদ হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

জিয়াকে নিয়ে গবেষণা আরও বাড়ানো দরকার: ফখরুল

ইসলামী ব্যাংককে ২৫০০ কোটি টাকা দিলো বাংলাদেশ ব্যাংক

দেশে নতুন ৬৭০ স্কুল-কলেজ স্থাপন করবে সরকার

আবু সাঈদ হত্যা মামলার ৮০৯ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে গুম-নির্যাতন মামলায় সাক্ষ্যগ্রহণ আজ

২৮ বছর পর বিশ্বকাপে ফিরে পয়েন্ট টেবিলে ব্রাজিলকে টপকাল স্কটল্যান্ড

প্রথম ম্যাচ ড্রয়ে শুরু হলে বিশ্বকাপ জিততে পারে না ব্রাজিল

রামিসা হত্যা: দায় স্বীকার করে জেল আপিল আসামি সোহেল রানার

মারতে মারতে বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেল বিএসএফ

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় অভিযুক্ত ওসিকে প্রত্যাহার