,

ভিসা নীতির কারণে পুলিশ ‘ইমেজ সংকটে’ পড়বে না : আইজিপি

news-image

নিজস্ব প্রতিবেদক : পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেছেন, ‘মার্কিন ভিসা নীতির কারণে পুলিশ ইমেজ (ভাবমূর্তি) সংকটে পড়বে, এমনটি আমি মনে করছি না।’

আজ সোমবার দুপুরে রাজধানীর তোপখানা রোডে ট্যুরিস্ট পুলিশ সদর দপ্তরে ‘কমব্যাটিং ফিউচার চ্যালেঞ্জেস ইন ট্যুরিজম সিকিউরিটি: বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশ পারস্পেকটিভস’ শীর্ষক সেমিনার শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। সেমিনারে সভাপতিত্ব করেন ট্যুরিস্ট পুলিশের প্রধান অতিরিক্ত মহাপরিদর্শক হাবিবুর রহমান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মাসুদুর রহমান।

দেশে ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ রয়েছে কি না— এমন প্রশ্নের উত্তরে আইজিপি বলেন, ‘নির্বাচন আয়োজনের দায়িত্ব নির্বাচন কমিশনের। নির্বাচনকালীন কমিশন আমাদের যে দায়িত্ব দেবে, সেই দায়িত্ব আমরা যথাযথভাবে পালন করব।’

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে তিনি দাবি করেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে রয়েছে। সন্ত্রাসী যে-ই হোক, কাউকে আমরা ছাড় দিচ্ছি না।’

প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর গত শুক্রবার বাংলাদেশে গণতান্ত্রিক নির্বাচনপ্রক্রিয়ায় বাধাদানকারী ব্যক্তিদের ভিসা প্রদানে বিধিনিষেধ আরোপের পদক্ষেপ নেওয়া শুরু করার ঘোষণা দেয়।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট