,

লালবাগে মিষ্টির দোকানে আগুনের সূত্রপাত যেভাবে

news-image

রাজধানীর লালবাগ থানা এলাকায় মদিনা মিষ্টান্নভাণ্ডারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট।আজ সোমবার দুপুর ১টা ৩৫ মিনিটের সময় এ ঘটনা ঘটে।

মিষ্টান্নভাণ্ডারের পাশের এক ব্যবসায়ী বলেন, আমি বাসায় ছিলাম। আমার ম্যানেজার আমাকে আগুন লাগার বিষয়টি জানায়। এসে জানতে পারি মদিনা মিষ্টান্নভাণ্ডারের গ্যাসের সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত।

তিনি বলেন, গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণ হওয়াতে সব জায়গায় আগুন ছড়িয়ে পড়ে। এছাড়া গোডাউনে প্লাস্টিকের খেলনা থাকার কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস।

এদিকে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালেদ েআগুন লাগার বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘অগ্নিকাণ্ডের খবর পেয়ে প্রথমে ২টি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। পরে আগুনের তীব্রতা বাড়ার খবর পেয়ে একে একে আরও ৭টিসহ মোট ৯টি ইউনিট পাঠানো হয়েছে।’

রাশেদ বিন খালেদ বলেন, ‘প্রাথমিকভাবে আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।’

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট